বৃষ্টির দাপটে কলকাতায় বাড়ি বিপর্যয়, মুচিপাড়ায় ভাঙল আরও ১ বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : নারকেলডাঙা, জানবাজারের পর এবার মুচিপাড়ায় ভেঙে পড়েছে একটি বাড়ি। একটি গাড়ির ওপর বাড়ির দেওয়াল সহ ভেঙে পড়েছে। এই ঘটনায় আহত ৩জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুচিপাড়ার ৮নং রাজকুমার বসু লেনে ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। খবর পেয়ে দমকল এসেছে।

টানা প্রবল বৃষ্টির জেরে একদিকে যেমন নাজেহাল হচ্ছে মানুষ। তেমন শহরে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি। নারকেলডাঙ্গা জানবাজারের পর মুচিপাড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একটি বাড়ি। সেই বাড়ি ভাঙার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালবেলা খবর পাওয়া যায় শহরের দুটি জায়গায় ভেঙে পড়েছে বিপজ্জনক বাড়ি। এরপরই বেলা বাড়তে আরও একটি বাড়ি ভেঙে পড়া খবর শোনা যায়। মুচি পাড়ার ৮ নং রাজকুমার বসলে নেই একটি বাড়ি ভেঙে পড়েছে।

একটি গাড়ির উপর বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ার খবর জানা গিয়েছে। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকা দিয়ে স্থানীয় মানুষ যাতায়াত করেন বলে জানা যায়। বাড়ি ভেঙে পড়ার কারণে গোটা এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়রাই খবর দিয়েছেন দমকল ও পুলিশে। ওই বাড়িতেই কাজ করছিলেন বেশ কয়েকজন। দেওয়াল ভেঙে পড়ার কারণেই তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির মধ্যে কেউ আটকে রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে দমকল বাহিনী।

প্রসঙ্গত, নারকেলডাঙা থানার ২০ এ রাজেন্দ্র লাল স্ট্রিটে একটি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বাড়িটিকে বিপজ্জনক বলে জানানো হয়েছিল। তারপর থেকেই ওই বাড়িতে কেউ থাকত না। বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। অন্য়দিকে, ২৪এ, রানি রাসমনি রোডেও একটি বিপজ্জনক বাড়ি একটি অংশ ভেঙে পড়েছে। ওই বাড়িতেও কেউ আটকে নেই বলে জানা গিয়েছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির