দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিপদ বাড়ল হাসিনার, প্লট বরাদ্দ মামলায় শুরু বিচার

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ কাঠা জমি বরাদ্দে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। সেই মামলার বিচার শুরু হয়েছে। ফলে বিপদের মুখে রয়েছেন হাসিনা সহ তাঁর ছেলে ও মেয়ে।

জানা গিয়েছে, ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমি বরাদ্দ নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। এই ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজাব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৩টি আলাদা আলাদা মামলা দায়ের করেছে দুদক। আনুষ্ঠানিকভাবে সেই বিচার শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনা ও ছেলে সজাব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে মামলাটি ওঠে। এই আদালতের বিচারক মহম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগটি শোনেন। আগামী ১১ আগাস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। ৩টি আলাদা আলাদা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সূত্রের খবর, নিজের এবং আত্মীয়দের নামে জমি বরাদ্দ করার জন্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছড়ায়। এরপরেই চলতি মাসের শুরুতে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। মার্চ মাসে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে। অভিযুক্তরা সকলেই পলাতক থাকার কারণে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছর অগাস্টে গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে পরিবারের সদস্যরাও দেশের বাইরেই রয়েছেন। এই মামলার বিচার শুরু হওয়ায় বিপদ বাড়ল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ