আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীর পরকীয়ার কাঁটা, গোয়ালঘরে তরুণীকে দেখে চোখে জল প্রতিবেশীর

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: স্বামীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্ত্রী। তা নিয়ে নিত্যদিন ছিল অশান্তি। কিন্তু বাধা আর কতদিন সহ্য করা যায়। তাই পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বামী। পরকীয়ার জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকার। মৃতের নাম হালিমা খাতুন। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রুবেল শেখ পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে রুবেলের সঙ্গে হালিমার বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ স্ত্রীর সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেই পরকীয়ায় জড়িয়ে পড়েন রুবেল। এরপর থেকেই বাড়তে থাকে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন হালিমা, তা নিয়ে প্রতিবাদও করেন এর ফলে নিত্যদিন অশান্তি লেগেই থাকতো এই পরিবারে।

শনিবার সকালে বাড়ির গোয়ালঘর থেকে হালিমার দেহ উদ্ধার হয়। এদিকে রুবেল হালিমার পরিবারকে জানায় যে তার স্ত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের লোকজন একথা বিশ্বাস করেনি। তাদের অভিযোগের তির জামাই এর দিকে। হালিমার পরিবারের দাবি, রুবেলই খুন করেছে হালিমাকে। এই ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তে শুরু হয় প্রবল চাঞ্চল্য। মৃতের বাড়ির সামনে ভিড় জমান প্রতিবেশীরা।

হালিমার পরিবারের অভিযোগ পরকীয়ার প্রতিবাদ করার জন্য নিয়মিত স্বামীর হাতে অত্যাচারিত হতে হতো তাঁকে। এর আগে একবার রুবেল প্রতিবাদের শাস্তি স্বরূপ হালিমার মাথার চুল পর্যন্ত কামিয়ে দিয়েছিল। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় রুবেল। মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের কাছে রুবেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ও হালিমার পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ