ডগ বাবু ও ডোনাল্ড ট্রাম্পের পর ভোটার কার্ড চেয়ে আবেদন ক্যাট কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: নির্বাচনের আগে বিহারে ভোটার কার্ড নিয়ে নানান মজার ঘটনা সামনে আসছে। এর আগে একটি কুকুরের নামে, এবং ডোনাল্ড ট্রাম্পের নামে ভোটার কার্ড ইস্যু করার আবেদন এসেছিল। সম্প্রতি রোহতাসে একটি বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ আবাসিক শংসাপত্র দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আবেদনকারীর নাম ক্যাট কুমার, বাবার নাম ক্যাটি বস এবং মায়ের নাম ক্যাটিয়া দেবী উল্লেখ করা হয়েছে। আবেদনপত্রে ঠিকানা ছিল, গ্রাম আতিমিগঞ্জ, ওয়ার্ড ০৭, পোস্ট মহাদেব, নাসরিগঞ্জ থানা, পিন ৮২১৩১০। সঙ্গে একটি বিড়ালের ছবিও ছিল। এই আবেদনপত্রটি সামনে আসার পর, রোহতাসের জেলা ম্যাজিস্ট্রেট উদিতা সিং রাজস্ব আধিকারিক কৌশল প্যাটেলকে নাসরিগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। এই বিষয়ে তদন্ত চলছে।

বিহারে এই ঘটনা প্রথম নয়। সপ্তাহ দুয়েক আগে এমনই দুটি জাল আবেদন দাখিল হয়েছিল। একটিতে পাটনার ‘ডগ বাবু’ নামে এবং অন্যটিতে পূর্ব চম্পারণের ‘সোনালিকা ট্র্যাক্টর’ নামে রেসিডেন্সিয়াল প্রুফ করে দেওয়ার আবেদন জমা পড়েছিল। ‘সোনালিকা ট্র্যাক্টর’-এর আবেদনে আবার এক ভোজপুরী অভিনেত্রীর ছবিও ছিল। ‘ডোনাল্ড ট্রাম্প’ আবার সমস্তিপুর থেকে তাঁর আসল বাবা-মায়ের নাম সহ একটি আবেদন জমা দিয়েছিলেন। এছাড়া আধিকারিকরা একটি কাক, রাম-সীতা এবং অন্যান্য কাল্পনিক চরিত্রের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করার আবেদনপত্র পেয়েছিলেন।

জাল আবেদনগুলি আসার পর এই নিয়ে তদন্ত শুরু হয়। এই প্রক্রিয়া তদারককারী দুই কর্মকর্তাকে বিভাগীয় ব্যবস্থার সম্মুখীনও হতে হয়। এখনও পর্যন্ত ঘটা সর্বশেষ ঘটনাটি এই ক্যাট কুমারের। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। কারা এমন আবেদন জানিয়েছে তাদের খোঁজ চলছে। সন্ধান মিললে প্রথমে তাদের গ্রেফতার করা হবে, তারপর অন্যান্য অভিযোগ দায়ের করা হবে।

বিহারের বাসিন্দাদের বিহার জনসেবা অধিকার আইনের অধীনে অনলাইনে আবেদন জমা দেওয়ার অনুমতি রয়েছে। জমা দেওয়া প্রতিটি আবেদন যথাযথ যাচাইয়ের পরে সংশ্লিষ্ট আধিকারিক দ্বারা দ্বারা মূল্যায়ন এবং জারি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিহারে ভোটার তালিকা সংশোধনের শুরু থেকে প্রচুর রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আবেদন জমা পড়েছে। এর কারণ হিসেবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত ১১টি নথির মধ্যে একটি।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী