রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ হয়ে হাসপাতালে একাধিক পড়ুয়া, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। সকলকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তাদেরকে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে প্রত্যেক ছাত্র ছাত্রীর শারীরিক অবস্থাই স্থিতিশীল। সকলকে পরীক্ষা নিরীক্ষা করছেন শিশু বিশেষজ্ঞরা।  এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

পড়ুয়ারা হাসপাতালে ভর্তি হতেই তাদের দেখতে এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েই আগে সকলের খোঁজখবর নেন। শিশু বিশেষজ্ঞদের জানান যা যা পরীক্ষার রিপোর্ট তা যেন মুখ্যমন্ত্রীকে দেখতে যান। হাসপাতাল থেকে তিনি স্নেহশীলা দিদির মতো বলেন, ” আসলে ওরা সকালের খাবারটা খায়নি। এখনকার বাচ্চারা তো, ওরা ডায়েটিং করে খাবার খেতে ভুলে যায়। এবার হয়েছে কী, একজন হয়তো অসুস্থ হয়েছে, সে আর এক বন্ধুকে বলেছে। সেই বন্ধুরও মনে হয়েছে সে অসুস্থ। এইভাবেই সংখ্যা বেড়েছে। আমি সকলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে মিষ্টি খাইয়ে এসেছি, ছবি তুলেছি। প্রচন্ড গরমে শরীরে জলশূন্যতা তৈরি হয়েছিল, এখন ঠিক আছে। ওদের চুল একদম মোটা গার্ডার দিয়ে বাধা ছিল, আমি আবার খুলে দিয়ে আসলাম। মোট ৩৯ জন পড়ুয়া হাসপাতালে ভর্তি হয়েছিল, বেশিরভাগই ভাল আছে। একজনের অবস্থা একটু খারাপ ছিল, আমি ওর পাশে দশ মিনিট বসেও ছিলাম। এখন ও ভাল আছে। ওর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা রয়েছে। মেয়েটির স্যালাইন চলছে। ডাক্তাররা এখন পর্যবেক্ষণে রাখবেন ওদের। পরে যখন এখান থেকে মনে করা হবে যে সম্পূর্ণ সুস্থ, তখন বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন একাধিক স্কুলের পড়ুয়ারা। প্যারেড করে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন তাঁরা। চলতি মাসের শুরু থেকেই এই প্যারেড অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজন করা হয়েছিল রেড রোডে। সেই সময় মহড়া চলাকালীন ১১ অগস্ট চারজন পড়ুয়া ও দু জন পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রবল গরমের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছিল।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা