পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা, গ্রেফতার রাঁচির যুবক

সাঙ্ঘাতিক ঘটনা! ফের পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা, হাতেনাতে ধরা পড়লেন ঝাড়খন্ড রাঁচির এক বাসিন্দা। ইতিমধ্যেই মন্দির পুলিশ পঞ্চম মাহাতো নামে ওই ব্যক্তিকে আটক করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! ফের পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় ওঠার চেষ্টা, হাতেনাতে ধরা পড়লেন ঝাড়খন্ড রাঁচির এক বাসিন্দা। ইতিমধ্যেই মন্দির পুলিশ পঞ্চম মাহাতো নামে ওই ব্যক্তিকে আটক করেছেন। যিনি মন্দিরের চূড়ায় ওঠার আগেই ধরা পড়েন। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ধরা পড়ার আগে পঞ্চম মাহাতো নামে ওই ব্যক্তি দ্বাদশ শতাব্দীর পুরীর মন্দিরের দক্ষিণ দিকে প্রায় ৫-৭ ফুট উঠে গিয়েছিলেন। তখনই নজর পড়ে মন্দির পুলিশের। তখনই ব্যক্তির মন্দিরে ওঠার চেষ্টা ব্যার্থ করে দেয় এবং আটক করেন। তবে ঠিক কী কারণে তিনি মন্দিরের উপরে ওঠার চেষ্টা করছিলেন, তা জানার চেষ্টা করছেন জগন্নাথ মন্দিরের পুলিশ।

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক মানসিক ভাবে বিকৃতগ্রস্থ। তাঁকে এখন তাৎক্ষণিকভাবে নামিয়ে সিংহদ্বারা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের মতে, প্রাথমিক তদন্তে মনে হয়েছে লোকটি মানসিকভাবে অস্থির, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে তার অবস্থা মূল্যায়ন করা হবে। তবে পুরীর মন্দিরে এই ধরনের ঘটনা প্রথম নয়। দিন কয়েক আগেই ওড়িশার গঞ্জাম জেলার এক ব্যক্তি মন্দিরে উঠে পড়েছিলেন, যা ব্যাপক নিরাপত্তা উদ্বেগের জন্ম দিয়েছিল।

এছাড়াও গত ১৩ আগস্টের একটি পৃথক পর্বে, পুরীর হেরিটেজ করিডোরের কাছে বুধি মা ঠাকুরাণী মন্দিরের দেওয়ালে হুমকিমূলক বার্তা লেখা পাওয়া গিয়েছিল, যা এই অঞ্চলের পবিত্র স্থানগুলির নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। পরপর কয়েকটি ঘটনা আবারও পুরীর জগন্নাথ মন্দিরকে সংবাদের শিরোনামে এনেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর দৃষ্টি আকর্ষণ করেছে। যেখানে প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত জগতের নাথ জগন্নাথ কে পুজো দিতে আসেন।

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা