বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: জেলা পুলিশের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা।এদিন বীরভূম জেলার পুলিশ সুপার আমন দ্বীপের হাত দিয়ে ৪৮ জন ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা প্রদান করা হল ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমান দ্বীপ, এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্রা, ডি এস পি ডি এন টি কুনাল মুখার্জী সহ পুলিশের আধিকারিকরা। মূলত পুলিশের পরিবারের যে সকল ছেলেমেয়েরা ৯০% ৮০ শতাংশ এবং ৭০ শতাংশ এবং ষাট শতাংশ পাশাপাশি ৫০ শতাংশ ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ছেলেমেয়েদের হাতে এই সংবর্ধনা তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে খুশি সেই সকল পুলিশের পরিবারের ছেলেমেয়েরা।

বীরভূম পুলিশ সুপার(SP),আমান দ্বীপ জানান, রবিবার মোট ৪৮ জন পুলিশ পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়েছে। যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ভাবে কৃতকার্য হয়েছে। এরমধ্যে ২৯ জন মাধ্যমিক এবং ১৯ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ভাবে কৃতকার্য হয়েছে। পুলিশ সুপারের দাবি পুলিশ পরিবারের এইসব মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে সব সময় জেলার পুলিশ কর্তারা থাকবেন। আগামী দিন সমাজে প্রতিষ্ঠিত হতে ভালো সরকারি চাকরি পেতে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে যদি তাদের কোনরকম আর্থিকভাবে সাহায্য করতে হয় সেক্ষেত্রে বীরভূম জেলার পুলিশকর্তারা ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করবেন।

এদিন মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। সকলকে তাদের ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যাওয়ার জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের সোসাইটি পক্ষ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়েছে। কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই প্রথম পুলিশ পরিবারে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হল।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা