চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

নিজস্ব প্রতিনিধি: সঞ্জু স্যামসন বর্তমানে ক্রিকেট দুনিয়ায় একটা উল্লেখযোগ্য নাম। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে এশিয়া কাপ বা আইপিএল সব ক্ষেত্রেই নিজের জায়গা ঠিক রেখেছেন সঞ্জু স্যামসন। আগামী মাসে শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার আগে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। কেরল ক্রিকেট লিগে অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটারের ব্যাটিং অত্যন্ত আশ্বস্ত করছে ভারতীয় ক্রিকেট দলকে।

জানা গিয়েছে, এই সঞ্জু স্যামসানের জার্সি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার দল অর্থাৎ কোচি ব্লু টাইগার্স খেলছে ধোনি লেখা জার্সি পড়ে। নীল রঙের জার্সিতে সামনে বড় বড় শব্দে লেখা “DHONI”। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কোচি দলের কর্ণধার হয়েছেন ধোনি? জানা গিয়েছে, কচি ব্লু টাইগার্সের প্রধান স্পনসর ধোনি অ্যাপ। ভারতের প্রাক্তন ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই অ্যাপের কর্ণধার। নিজের সমর্থকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং বিভিন্ন প্রোডাক্ট বিক্রির ভাবনা চিন্তা করেই এই অ্যাপটি মার্কেটে আনা হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির সেই অ্যাপই সঞ্জু স্যামসনের দলকে স্পন্সর করছে। সেই কারণেই তাদের জার্সির গায়ে ধোনি লেখা।

সূত্রের খবর, চেন্নাই সুপার কিংস বেশ কিছুদিন ধরে সঞ্জুকে সই করাতে চাইছে। আগামী খেলার জন্য  সঞ্জুকে নেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। শুধু চেন্নাই সুপার কিংস নয় লড়াইয়ের ময়দানে রয়েছে রাজস্থান রয়েলসও। ফলে সঞ্জু এখন চর্চার মধ্যেই রয়েছেন। সামনের মাস থেকে শুরু হওয়া এশিয়া কাপে সুযোগ পেয়েছেন এই সঞ্জু। এশিয়া কাপ শুরু হওয়ার আগে দুরন্ত ফর্মে থেকে নিজের জায়গাটা অনেক বেশি পাকা করে ফেলেছেন সঞ্জু। কেরল ক্রিকেট লিগে ১ বলে ১৩ রান করে নজর করেছেন। ওপেন করতে নেমে ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার খেলেন ৪৬ বলে ৮৯ রানের ইনিংস। তারমধ্যে ছিল ৪টি চার এবং ৯টি ছয়।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ