Loading live market data...
Loading active stocks...
Connecting...

’২৬-র নির্বাচনের আগে সাংসদ দেবের গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের, ঘর ভাঙল বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে ঘাটালে রাজনৈতিক পালাবদল। অভিনেতা সাংসদ দেবের গড়ে জমি হারাল বিজেপি। পদ্মশিবিরে ভাঙন ধরিয়ে, ঘাসফুল শিবিরে শক্তিবৃদ্ধি হল। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল ১৮জন। বিধানসভা নির্বাচনের আগে এই শক্তিবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতি নির্বাচনের আগেই শুরু হয়ে যায় ঘর ভাঙার খেলা। কখনও শাসক শিবির, কখনও বিরোধী শিবির, একে অপরকে টেক্কা দেয়। পরিপক্ষের ঘর ভেঙে নিজের শক্তিবৃদ্ধি করার কাজ চলতে থাকে। এবারো তেমনই ঘটেছে ঘাটালে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, হরিদাসপুরের বিজেপির বুথ সভাপতি সহ প্রায় ১৮ জন পদ্মশিবির ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। ওই বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। সামনেই বিধানসভা নির্বাচন। এই ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক খেলা শুরু হয়ে গিয়েছে। রথি মহারথিরা মিছিল মিটিং থেকে শুরু করে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন। নাম না করে একে অপরকে তুলোধনাও করছেন। এককথায় বাংলাকে নিজের দখলে রাখতে বদ্ধ পরিকর শাসক ও বিরোধী উভয়ই।

তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ মাঝি জানান, আসন্ন নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থীদের জেতানোই প্রধান লক্ষ্য। তবে এই বিষয়টিকে তেমন ভাবে গুরুত্ব দিতে নারাজ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।তেব দলবদলের এই খেলা প্রতিবারই দেখতে পাওয়া যায়। প্রতি দলই নিজের নিজের শক্তিবদ্ধি করতে অন্য দলকে ভাঙার চেষ্টা করে। ইতিমধ্যে জেলাস্তরে সংগঠনকে শক্তিশালী করতে জেলার সংগঠনের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌