১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শুরু হয়েছে ‘হর ঘর তেরঙ্গা যাত্রা’। স্বাধীনতা দিবসের কথা মাথাতে রেখেই এই কর্মসূচি শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। প্রাক স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানও চলছে পশ্চিমবঙ্গে। তার মাঝেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিকে বিশেষ নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। আগামী ১৪ আগস্ট রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘দেশ বিভাজন দিবস’ পালিত হোক, এমনটাই চাইছেন রাজ্যপাল। তবে রাজ্যপাল হিসেবে নয়, ক্ষমতাবলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি। তাই আচার্য হিসেবেই এই নির্দেশ দিয়েছেন আর এন রবি। আজ, রবিবার রাজভবনের তরফে সেই নির্দেশিকা রাজ্যের বিশ্ববিদ্যালয়ের জন্য জারি করা হয়েছে।

আরও পডুন: আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, দেশভাগের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিমবঙ্গ। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন, প্রাণ হারিয়েছিলেন। এর ফলে বাংলার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিসরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের ইতিহাসের এই ‘অন্ধকার অধ্যায়’ সম্পর্কে নতুন প্রজন্মের অবহিত হওয়া প্রয়োজন। যাঁরা দেশভাগের শিকার, তাঁদের জানার পাশাপাশি, যে সমস্ত শক্তি আমাদের মধ্যে বিভাজন ঘটাতে চায়, তাদের নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। ইতিহাসের এই বেদনাদায়ক অধ্যায় সম্পর্কে তরুণ প্রজন্মের যথাযথ ধারণা থাকা জরুরি। দেশভাগের কারণ ও তার পরিণতি সম্পর্কে সচেতনতা ভবিষ্যতে সমাজকে বিভাজনের শক্তির বিরুদ্ধে আরও সতর্ক ও ঐক্যবদ্ধ হতে সাহায্য করবে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে স্মরণসভা, আলোচনা, প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং দেশভাগের প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা তুলে ধরার মতো কর্মসূচির মাধ্যমে দিনটি পালনের উদ্যোগ নেওয়া যেতে পারে। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ কলেজগুলিতেও এই ‘দেশ বিভাজন দিবস’ পালনের ডাক দিয়েছেন রাজ্যপাল।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল