বাঙালি হেনস্তার ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা ভাষার ওপর মুখ্যমন্ত্রী কথা বলতে উঠতেই বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। বাঙালি হেনস্তার ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, বিধানসভার অপমান করছে বিজেপি। এরা গঠনমূলক কিছু করে না। সবই ধ্বংসাত্মক। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় হৈ চৈ বিরোধীদের। বিধানসভার মর্যাদা রক্ষা করার জন্য বিরোধী দলের বিধায়কদের আর্জি স্পিকারের। তিনি বলেন, বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না। বাইরে গিয়ে স্লোগান দিন। ভিতরে এসব চলবে না।

বাংলা ভাষা ইস্যুতে কথা বলার সময়ে বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান তাঁরা। বার বার স্পিকার আসনে ফিরে যাওয়ার কথা বলেছেন। কিন্তু কোনওভাবেই পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর বলার সময়ে চিৎকার করতে থাকেন বিজেপি বিধায়করা। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, বিধানসভায় কাগজ ছিঁড়ে ফেলছেন, এটা অনৈতিক। বাঙালির উপর অত্যাচার করার দল বিজেপি। এমন একটি দিন আসবে, যখন বাংলার কেউ বিজেপিকে দেখতে চাইবে না। তখন সবকটা হারবে। বাংলার উপর অত্যাচার করে জেতা যায় না। এরা গদি চোর, এরা ভোট চোর। বাঙালির ওপর অত্যাচার করার একটি দল। এই বিধানসভা আম্বেদকর এর বাংলা। এই বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। তিনি আরও বলেছেন, বিজেপি লুঠেরার দল। মানুষের ওপর অত্যাচারের দল। যাঁরা স্বাধীনতার জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছেন তাঁদের অসম্মান করা হচ্ছে। কণ্ঠরোধ করতে বিজেপি কাজ করছে। আগামী দিনে বিজেপির কেউ নির্বাচিত হবে না।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার পর বৃহস্পতিবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। নিজের আসনে শুয়েপড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক শংকর ঘোষের। শংকর ঘোষকে সরিয়ে নিয়ে যেতে বিধানসভায় আসেন একাধিক মার্শাল। টেনে হ্যাঁচরে মার্শালরা তাঁকে বাইরে নিয়ে যায়। শঙ্কর ঘোষ বলেন, তাঁকে সাসপেন্ড করে লাভ হবে না ভিতরে ৬৫ জন রয়েছে। মার্শালদের আটকানোর চেষ্টা করেন বিজেপি বিধায়করা।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প