ঢাকায় এরশাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধের পক্ষে থাকা প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের গুন্ডারা ওই ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ নিয়ে আট দিনের মধ্যে দু’দুবার জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানো হল। ভয়াবহ আগুনে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাঁচতলা ভবনের নিচের দুটি তলার সিংহভাগই পুড়ে গিয়েছে।

মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব পাকিস্তানপ্রেমী ও মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে পরিচিত নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। গত শুক্রবার কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা। পুলিশ ও সেনাবাহিনী বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের মার খেয়ে রণে ভঙ্গ দেয় নূর বাহিনী।

এদিন বিকালে ফের জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশ আয়োজন করেছিল গণ অধিকার পরিষদ। সেই সমাবেশ শেষ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয় সংগঠনটির সশস্ত্র ক্যাডাররা।  পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় পার্টির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন।ভাঙচুরের নেতৃত্বে থাকা গণ অধিকার পরিষদের সশস্ত্র বাহিনীর সদস্য রিফাত হুঙ্কার ছেড়ে বলেন, “জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমর্থক কোনও দলের অস্তিত্ব রাখব না।’ জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘শাহবাগ থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে এসে আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে। লাইব্রেরি, নমাজ ঘর-সহ পাঁচতলা ভবনের সবকিছুই পুড়িয়ে দিয়েছে। চেয়ারম্যানের দফতরও পুড়ে খাক হয়েছে।’ পুলিশ কেন গণ অধিকার পরিষদের গুন্ডাদের বাধা দিল না জানতে চাওয়া হলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের উত্তর, ‘সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, গণ অধিকার পরিষদের সশস্ত্র বাহিনীকে যেন বাধা দেওয়া না হয়। সেই নির্দেশ পালন করা হয়েছে। সন্ত্রাসীরা এসে আগুন লাগিয়ে দিয়েছিল। জলকামান দিয়ে আগুন নেভানো হয়েছে।’

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে