আঁটোসাটো নিরাপত্তা বলয়ের মধ্যেই লাল কেল্লা থেকে খোয়া গেল হীরকখচিত সোনার কলস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: রাজধানী দিল্লিতে ভয়াবহ ঘটনা। এবার চোর হানা দিল ঐতিহাসিক লালকেল্লায়। সেখান থেকে খোয়া গিয়েছে একটি হীরক খচিত কলস। লাল কেল্লা প্রাঙ্গণ থেকে কোটি টাকারও বেশি মূল্যের হীরক খচিত সোনার কলস চুরি হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই পুলিশ তৎপর হয়ে উঠেছে। লাল কেল্লায় জৈন ধর্মের কোনও একটি অনুষ্ঠান চলছিল। সেখানে প্রায় কোটি টাকা মূল্যের ওই কলসটি ছিল। সুযোগ বুঝে চোর সেটি চুরি করে নিয়ে পালায়। ইতিমধ্যে সেটি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। চলছে তদন্ত। লাল কেল্লা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। ঐতিহাসিক ভবনটি রক্ষার জন্য সিআইএসএফ সদস্য মোতায়েন রয়েছে। সেখান থেকে কীভাবে ঐতিহাসিক হীরক কলস চুরি হল তা বুঝতে পারছেন না কেউই।

তথ্য অনুযায়ী, ঐতিহাসিক লাল কেল্লায় একটি জৈন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৭৬০ গ্রাম ওজনের একটি হীরক খচিত সোনার কলস এই অনুষ্ঠানে এনে রাখা হয়েছিল। সন্দেহ করা হচ্ছে যে চোরদের নজর আগে থেকেই এই অমূল্য কলসের উপর ছিল। ভিড়ের মধ্যে সুযোগ পেয়েই চোরেরা সেটি চুরি করে। কলসটির মূল্য অন্তত ১ কোটি টাকা। ৭৬০ গ্রাম ওজনের এই সোনার কলসটি ১৫০ গ্রাম হীরা, রুবি এবং পান্না খচিত ছিল। মঙ্গলবার অনুষ্ঠানের সময় ভিড়ের মধ্যে এই কলসটি অদৃশ্য হয়ে যায়।

ব্যবসায়ী সুধীর জৈন প্রতিদিন পুজোর জন্য কলসটি নিয়ে আসতেন। গত মঙ্গলবার অনেক বিশিষ্ট রাজনীতিবিদও জৈন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দিল্লি পুলিশের বক্তব্য, সন্দেহভাজন ব্যক্তির কার্যকলাপ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তও করেছে। খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করা হবে বলে আশা করা হচ্ছে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল