দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলা ইজরায়েলি সেনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের খুনের লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। যদিও ওই বিমান হামলায় কোনও প্রাণহানি ঘটেছে কিনা, তা জানা যায়নি। ভিন দেশের মাটিতে এইভাবে হামলা চালিয়ে হামাস নেতাদের মারার ঘটনায় চরম সমালোচনার মুখে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। যদিও ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে ‘মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সবুজসঙ্কেত পেয়েই ওই হামলা চালানো হয়েছে।’ হামাসের তরফে ইজরায়েলি হামলাকে ‘কাপুরুষের আচরণ বলে আখ্যা দেওয়া হয়েছে।’  কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি ইজরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন ‘কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে। সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য ছিলেন।’

২০২৩ সালের ৭ অক্টোবর আচমকাই ইজরায়েলের একাধিক শহরে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জঙ্গিরা। এমনকি তেল আভিভ শহরে একাধিক শহর থেকে অপহরণ করে নিয়ে আসা হয় কয়েকশো বিদেশি নাগরিককে। ওই দিনই গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে ইজরায়েলি সেনা। গত দু’বছর ধরে লাগাতার হামলা চালিয়ে গাজাকে তছনছ করে দিয়েছে। ইজরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজা ভূখণ্ড জুড়ে দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ। অনাহারে এবং ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে প্রাণ হারিয়েছেন কয়েকশো ফিলিস্তিনি। যাদের অধিকাংশই শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় হামাসের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধিদল বৈঠক করছিল। সেই সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা। একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। ধোঁয়াও উড়তে দেখা গিয়েছে। হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইজরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং দায়ী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইজরায়েলের বিরুদ্ধে চলতি যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা