খাস কলকাতায় উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত দেহ, আটক জামাই, ঘটনাস্থলে হোমিসাইড শাখা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় ফের উদ্ধার দেহ। গল্ফগ্রিনে ৭২ বছরের বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ। যার মৃত্যু হয়েছে তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারি ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। মৃত্যুর কারণ নিয়ে চলছে তদন্ত।

নিজের বাড়ির সিঁড়ির পাশেই মিলেছে বৃদ্ধের রক্তাক্ত দেহ। খবর পেয়েই গলফগ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় । দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রতিবেশীরা অভিযোগে জানিয়েছেন এই ঘটনার নেপথ্যে রয়েছেন মৃতের জামাই। স্থানীয়দের অভিযোগ বৃদ্ধের জামাই সর্বদা মদ্যপ অবস্থায় থাকত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরেই মৃতের জামাইকে আটক করা হয়েছে। বৃদ্ধের দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। সেখান থেকেই পুলিশ এই মৃত্যুকে খুন বলে সন্দেহ করছে।

জানা গিয়েছে, গলফগ্রিনের ৩০ নম্বর কলাবাগানের বাসিন্দা মৃত বৃদ্ধ। তাঁর  স্ত্রী শয্যাশায়ী। বিয়ে হয়ে গিয়েছে মেয়ের । পরিবারের সদস্যরাই বাড়ির সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন বলে জানা গিয়েছে। বিষয়টি নজরে আসতেই থানায় পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। বাড়ির মধ্যেই কীভাবে মৃত্যু হল? নাকি কেউ সিঁড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছেন? উঠছে একাধিক প্রশ্ন। তবে আঘাতের চিহ্ন দেখে পুলিশের অনুমান উপর থেকে নীচে পড়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হয়ে যাবে ঠিক কি কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী