প্রথমে ধর্ষণের অভিযোগ, পরে থানার মধ্যেই ভাইপোকে বিয়ে পিসির, ঘটনায় স্তম্ভিত পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের রামপুর জেলায়। ঘটনা সামনে আসতে রীতিমত চর্চা শুরু হয়েছে। রামপুরের শাহাবাদ তহসিলের পাটওয়াই থানায় এক যুবক তার নিজের পিসিকে বিয়ে করেছেন বলেই খবর সামনে এসেছে। জানা গিয়েছে, মহিলা তার ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন অথচ তিনি তাকেই বিয়ে করেন।

মহিলার স্বামী দাবি করেছেন যে তার ভাইপোর সঙ্গে স্ত্রীর তিন বছর ধরে তার সম্পর্ক ছিল এবং আইনগত বাধা থাকা সত্বেও অবৈধ সম্পর্ক বজায় রেখেছিলেন। অভিযোগ পিসি যখন বাড়িতে একা থাকতেন তখনই তার ভাইপো বাড়ি যেতেন। চমকে যাওয়ার মত খবর এটাই যে যুবকের পিসেমশাই পিসি-ভাইপোর সম্পর্কের কথা জানতেন না। দুজনের সম্পর্কের কথা গ্রামে খবর ছড়িয়ে পড়লে তখন মহিলার স্বামী বিষয়টি নিয়ে জানতে পারেন। ঘটনা জানাজানি হওয়ার পর ওই ব্যক্তি তাঁর স্ত্রীর মুখোমুখি হলে, স্ত্রী তাকে তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বলেন এবং ভাইপোর সঙ্গে থাকার কথা জানায়। মহিলার দাবি শুনে পুরো পরিবার হতবাক হয়ে যায়।

এখানেই শেষ নয় এরপর মহিলা পাটওয়াই থানায় যান এবং তার ভাইপোর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মহিলা তাকে বিয়ে না করলে তার ভাইপোকে জেলে পাঠানোর হুমকিও দেন। এরপর পুলিশ মহিলার ভাইপোকে থানায় ডেকে পাঠায়। থানার মধ্যেই পিসি তার ভাইপোকে বলে তার গলায় মালা ও কপালে সিঁদুর পরাতে বলেন। এইভাবে মহিলা তাঁর স্বামীকে ডিভোর্স না দিয়েই তার ভাইপোকে বিয়ে করে নেয়। মহিলার স্বামী নূরপাল হঠাৎ এই ঘটনায় হতবাক হয়ে যান এবং জানান, পিসি-ভাইপোর মধ্যে না থেকে তিনি শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান।

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের