দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলমগ্ন কলকাতার প্রতিটি মেডিক্যাল কলেজ, থই থই অবস্থা গাইনো থেকে কার্ডিও বিভাগের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। চারদিক জলমগ্ন। উত্তর থেকে দক্ষিণ – সর্বত্র একই চিত্র। রাতভর বৃষ্টি রেহাই দেয়নি হাসপাতালগুলিকে। জল জমেছে প্রায় প্রতিটি হাসপাতালেই। জরুরি পরিষেবা বিপর্যস্ত। এদিকে সময় মতো চলছে না বাস এবং ট্রেন। মেট্রোও অনিয়মিত , ফলে হাসপাতালের কর্মীদের বড় অংশ কর্মস্থলে পৌঁছোতে পারেননি। যারা নাইট ডিউটিতে ছিলেন তাঁদেরই আপাতত থাকতে বলা হয়েছে। চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

কলকাতা শহরে একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। সেগুলিতে চিকিৎসার জন্য ভর্তি বহু মানুষ। প্হরতিটি মেডিক্যাল কলেজ জলমগ্ন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতালের একাংশে এখনও জল জমে রয়েছে। সোমবার রাত থেকেই হু হু করে জল ঢুকতে শুরু করে এসএসকেএমের স্ত্রী রোগ বিভাগে। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ল্যাবরেটরির সামনে জল জমেছিল। পাম্প চালিয়ে সেই জল বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ব্যাহত হয়েছে জরুরি পরিষেবা। এক্স রে রুমে হাঁটু সমান জল জমেছে। তবে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের সঠিক চিকিৎসা চলছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এক্স-রে রুমে হাঁটু সমান জল।

নীলরতন সরকার (এনআরএস) হাসপাতালের সাধারণ ওয়ার্ড এবং জরুরি বিভাগে জল নেই। হাসপাতালের চত্বরে জল জমে রয়েছে। হাসপাতালের কর্মীরা অনেকেই রাস্তায় আটকে পড়েন।  তাঁরা যত দ্রুত সম্ভব ডিউটিতে জয়েন করা চেষ্টা চালাচ্ছেন। যতক্ষণ ওই কর্মীরা না এসে পৌঁছাচ্ছেন ততক্ষণ রাতের ডিউটিতে থাকা কর্মীরাই কাজ চালিয়ে যাবেন।

আরজি কর হাসপাতালের তিনটি মেন গেটই জলমগ্ন। পার্কিং, ক্যান্টিন-সহ নিচু এলাকাগুলিতে জল জমে রয়েছে। পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চলছে। আসলে আশপাশের এলাকা এতটাই জলমগ্ন, পাম্প চালিয়েও বিশেষ সুবিধা কিছু হচ্ছে না। জল ঢুকছে নানা অংশ দিয়ে। বহির্বিভাগগুলিতে চিকিৎসা পরিষেবা চালু হলেও সেখানে রোগীর সংখ্যা খুব কম।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ