গাজায় ফের হামলা চালাল ইজরায়েল, একদিনে মৃত্যু বেড়ে ৮৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্যালেস্টাইনে অবরুদ্ধ গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু বেড়ে হল ৮৫। একদিনে এই সংখ্যক মানুষ আমরা গিয়েছেন গাজাতে। জানা গিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নিয়েছিলেন বেশ কিছু বাস্তুচ্যুত পরিবার। তাঁদের ওপরেও ইজরায়েল হামলা চালায়। হামলায় শিবিরে থাকা কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতারা যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরেও গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে।

নুসেইরাত শরণার্থী শিবির আল-আহলি স্টেডিয়ামে গাজার বহু অবরুদ্ধ মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে যারা জীবনের আশা নিয়ে গিয়েছিলেন, তাঁদেরই মৃত্যু হয়েছে। গাজা সিটি থেকে পালিয়ে আসা নাজওয়া নামের এক মহিলা বলেন, ‘হাতে যা ছিল তাই নিয়ে বেরিয়েছি। আমাদের কিছুই বাকি নেই। আমরা আতঙ্কে আছি। যাতায়াত করাটাও ব্যয়বহুল। জিনিসপত্র আনার সামর্থ্য নেই।’

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইজরায়েলি সেনারা গাজা সিটিতে আতঙ্ক সৃষ্টি করছে এবং হাজার হাজার মানুষকে পালাতে বাধ্য করছে। কিন্তু ইজরায়েলি সেনাপ্রধান এয়াল জামিরের দাবি, নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনিদের দক্ষিণ দিকে ঠেলে দেওয়া হচ্ছে। গাজার বেশিরভাগ মানুষ ইতিমধ্যেই ছেড়ে চলে গিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫,৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজারের বেশি। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইজরায়েলকে রীতিমতো ধুয়ে দিয়ে বলেন, ‘যারা শিশু হত্যা করে মানুষকে ভয় দেখাচ্ছে, তারা মানবতার যোগ্য নয়।’ সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারআ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘গাজার জনগণের সঙ্গে রয়েছি। এই যুদ্ধ এখনই থামাতে হবে।’

নরওয়ের বিদেশমন্ত্রী এসপেন বার্থ আইদে আল জাজিরাকে জানান যে, শান্তি প্রক্রিয়ার জন্য নীরব আলোচনায় অগ্রগতি হচ্ছে। মার্কিন দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটন ‘আশাবাদী, এমনকি আত্মবিশ্বাসী’ যে আগামী কয়েক দিনের মধ্যে অগ্রগতির ঘোষণা আসবে।”

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের