অপরাধ জগতের বেতাজ বাদশা লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করল কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি, অটোয়া: জোর ধাক্কা খেলেন অপরাধ জগতের বেতাজ বাদশা লরেন্স বিষ্ণোই। কুখ্যাত গ্যাংস্টারের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসাবে ঘোষণা করল কানাডা সরকার। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাংগরি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কূটনীতিবিদরা মনে করছেন, ‘দিল্লির সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন রয়েছে তা দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। এই সিদ্ধান্তের ফলে দিল্লির সঙ্গে অটোয়ার যে দুরত্ব সৃষ্টি হয়েছিল তা আনেকটাই কমবে।’

জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী থাকার সময়েই কানাডাকে স্বর্গরাজ্যে পরিণত করেছিল খলিস্তানপন্থী একাধিক জঙ্গি সংগঠন ও লরেন্স বিষ্ণোই-রোহিত গোদারার মতো কুখ্যাত গ্যাংস্টাররা। সুদুর কানাডাতেই বসে ভারতের পঞ্জাব ও মহারাষ্ট্রে বিভিন্ন রকমের তোলাবাজি মাদক ব্যবসা, অস্ত্রপাচার-সহ নানা অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল কুখ্যাত গ্যাংস্টাররা। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড থেকে শুরু করে বলিউড নায়ক সলমান খানের মুম্বইয়ের ফ্ল্যাট গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণের ঘটনাতেও বার বার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম জড়িয়েছে। হালে বরেলিতে বলি অভিনেত্রী দিশা পাটানির বাড়িতেও গুলিকাণ্ডে লরেন্স বিষ্ণোই-রোহিত গোদারা গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগ উঠেছে।কানাডার মাটি ব্যবহার করে লরেন্স বিষ্ণোইরা যাতে ভারতে অপরাধমূলক কাজকর্ম না চালাতে পারে তার জন্য মাস খানেক আগেই কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাংরির কাছে আর্জি জানিয়েছিলেন দেশটির সাংসদ ফ্র্যাঙ্ক কাপুটো। তিনি সরাসরি বিষ্ণোই গ্যাংকে ‘সন্ত্রাসবাদী’ সংগঠনের তকমা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এদিন কানাডা সরকারের তরফে জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাংরি বলেন, ‘সহিংসতা ও সন্ত্রাসের কোনও স্থান কানাডায় নেই। বিশেষ করে ভয় ও ভীতির পরিবেশ তৈরি করার জন্য নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এমন কার্যকলাপকে কোনও মতেই প্রশ্রয় দেওয়া হবে না।।’ কানাডার আইন অনুসারে, সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষিত হওয়ায় বিষ্ণোই গ্যাংয়ের যে কোনও সম্পদ, নগদ অর্থ থেকে শুরু করে যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্তের অধিকার রয়েছে প্রশাসনের। তাছাড়া অভিবাসন কর্মকর্তারা সন্দেহভাজন গ্যাং সদস্যদের কানাডায় প্রবেশে বাধা দিতে পারেন। এখন থেকে কোনও কানাডিয়ান নাগরিক এবং বিদেশে বসবাসকারীদের জন্য বিষ্ণোই গ্যাংয়ের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত সম্পত্তি জেনেশুনে লেনদেন করা একটি ফৌজদারি অপরাধ।’

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার