স্বামীর মুক্তি চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন সোনম ওয়াংচুকের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, লাদাখ: লেহ-তে হিংসাত্মক ঘটনায় ধৃত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন তাঁর স্ত্রী এবং সমাজকর্মী গীতাঞ্জলি আংমো। ওই চিঠিতে তিনি অভিযোগ করেছেন ‘কোনও সুনির্দিষ্ট কারণ ছাড়াই ওয়াংচুককে আটক করা হয়েছে এবং  স্বামীর সঙ্গে ফোনে বা ব্যক্তিগতভাবে কথা বলতে দেওয়া হয়নি।’ শুধু তাই নয়, লাদাখ প্রশাসন ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি তাঁর উপরে বিশেষ নজরদারি চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন গীতাঞ্জলি।

লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণা-সহ আরও একাধিক দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল ‘দ্য লেহ’স অ্যাপেক্স বডির (এলএবি) যুব শাখা। গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের আমরণ অনশনে বসেছিলেন ১৫ জন। তার মধ্যে দুজনকে জোর করে হাসপাতালে স্থানান্তরিত করায় বুধবার (২৪ সেপ্টেম্বর) অগ্নিগর্ভ হয়ে ওঠে লেহ। বিক্ষোভকারীরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। রণক্ষেত্রের চেহারা নেয় লেহর একাধিক অঞ্চল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান চার বিক্ষোভকারী।গুরুতর জখম হন আরও শতাধিক। বেলা সাড়ে এগারোটা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলে তাণ্ডব। সরকারি সম্পত্তি ভাঙচুর সহ নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকায় ৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এখানেই শেষ নয়, গোটা ঘটনার পিছনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের। তাই বাস্তবের র‍্যাঞ্চোকে সবক শেখাতে তাঁর এনজিও স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ-এর বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত লাইসেন্স বাতিল করেছে অমিত শাহের মন্ত্রক। গত ২৬ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়। ইউএপিএ আইনে গ্রেফতার করে সোজা লাদাখ থেকে রাজস্থানের জেলে নিয়ে যাওয়া হয়।

বুধবার রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে সোনম ওয়াংচুকের স্ত্রী লিখেছেন, ‘আমার স্বামীকে অবৈধভাবে আটক করা হয়েছে। তাছাড়া রাষ্ট্র এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলি যেভাবে আমাদের তাড়া করছে এবং নজরদারিতে রেখেছে তা নিন্দনীয়। এটি ভারতের সংবিধানের ২১ এবং ২২ নম্বর ধারার পরিপন্থী।’ চিঠিতে গীতাঞ্জলি আরও লিখেছেন ‘গত ৩০ সেপ্টেম্বর হিমালয়ান ইস্টিটিউট অব অল্টারনেটিভের নিরাপত্তারক্ষী একটি এফআইআর সম্বলিত  বার্তা পান। যেখানে লাদাখ এবং পাহাড়ের ফেলোশিপ ছাত্রদের তালিকা, আবাসিক কর্মী, HIAL ইনস্টিটিউট, ফায়াং-এ বসবাসকারী শিক্ষক প্রশিক্ষণার্থীদের বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে। নাম, পিতামাতার নাম, বাসস্থান এবং সর্বশেষ ছবি সহ যোগাযোগ নম্বর এবং প্রতিষ্ঠানে তালিকাভুক্তির তথ্যও তলব করা হয়েছে।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর