আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগাম সতর্কতার জন্য বড় দুর্যোগ এড়ানো গিয়েছে, উত্তরকন্যায় জানালেন মুখ্য়মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মিরিক : নাগরাকাটায় নজিরবিহীন দুর্যোগ ঘটেছে। এটি লোল্যান্ড না হওয়া সত্বেও দ্রুত ফ্লাশ ফ্লাড হয়েছে। উত্তরকন্যা থেকে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নাগরাকাটায় ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগের রাতেই সতর্কতা জারি করা হয়েছিল। সেই কারণে আরও বড় দুর্যোগ এড়ানো গিয়েছে। নিজের বাড়ি অনেকে ছাড়তে চায় না।

তিনি আরও বলছেন, কয়েক সেকেন্ডে তছনছ হয়ে গিয়েছে নাগরাকাটা। প্রশাসনের পক্ষ থেকে ৪ তারিখ সন্ধ্যে থেকে সর্তকতা দেওয়া হয়েছিল। ভোর পাঁচটায় মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠক করা হয়েছে। একটি বিপর্যয় ঘটলে পরিস্থিতি সামাল দিতে কিছুটা সময় লাগে। ওইদিন সরকারের পক্ষ থেকে এলেই উদ্ধার কাজ ব্যাহত হতো। কেন কার্নিভাল হচ্ছে? এই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে। দেশ-বিদেশের অনেক অতিথিরা এদিন হাজির ছিলেন। ৪০টা গাড়ি নিয়ে এলে পাহাড়ের সামঞ্জস্য নষ্ট হয়। নাগরাকাটায় নজিরবিহীন দুর্যোগ ঘটেছে। রাস্তাঘাট বাড়ির সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে। দুর্যোগের রাতেই সতর্ক করেছিল প্রশাসন। মানুষ ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

তাঁর অভিযোগ, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গ ভাসছে। অন্যদিকে, সিকিম ও ভূটানের ছাড়া জলে উত্তরবঙ্গ ভাসছে। নাগরাকাটা সেতু তৈরীর কাজ করছে পূর্ত দফতর। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা না হলে আরও প্রাণহানির ঘটনা ঘটত। তাঁর অভিযোগ, বন্যায় কোনো সাহায্য পায় না বাংলা। গরমকালে তিস্তার এক রূপ দেখতে পাওয়া যায়, বর্ষাকালে আর এক রূপ পাওয়া যায়।

Published by:

Share Link:

More Releted News:

নদীতে স্নান করতে নেমেই বিপত্তি! জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

ভুটান সীমান্তে ‘গেরিগাঁও’, শহুরে ক্লান্তি ভুলিয়ে দেবে এই পাহাড়ি গ্রাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ