জল ছাড়াই দীপাবলির আগে তুলে ফেলুন সুইচবোর্ডে তেলচিটে দাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি মানেই আলোর উৎসব। দুর্গা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে দীপাবলির প্রস্তুত। আলোর রোশনাইয়ে মুড়ে যাবে গোটা দেশ। এই সময়ে প্রায় প্রত্যেকেই নিজের বাড়িকে নানা রঙের আলোয় সাজিয়ে তোলেন। অনেক সময় বাড়ির সুইচবোর্ড অবহেলায় পড়ে থাকে। দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে দাগছোপ পড়ে যায়। দীপাবলিতে আলো জ্বালাবেন অথচ বাড়ির সুইচবোর্ড অপরিচ্ছন রাখবেন এটা ভালো দেখায় না। তাই জেনে নিন নিরাপদে সুইচবোর্ড পরিষ্কার করার উপায়।

অবশ্যই আগে যেকোনো ইলেকট্রিকের কাজ করার আগে বন্ধ করে দেবেন বাড়ির মেন সুইচ। আর ইলেকট্রিকের জিনিসপত্রে ভুলেও পরিষ্কারে ব্যবহার করবেন না জল। এমনকি পরিষ্কার করার পর বোর্ড শুকনো না হওয়া পর্যন্ত মেন সুইচ অন করবেন না ভুলেও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেই তবেই করবেন যাবতীয় কাজ।

টুথপেস্ট: প্রথমেই একটি পুরনো ব্রাশে টুথপেস্ট নিয়ে ভালো করে সুইচবোর্ডে লাগিয়ে দিন। এরপর শুকনো কাপড় দিয়ে হালকা হাতে ঘষে নিন। শুকনো কাপড় দিয়ে হালকা হাতে ঘষে নিলেই আলোর মত সুইচবোর্ড করবে ঝলমল।

নুন-লেবু: যে কোনও জেদি দাগ তোলার ক্ষেত্রে লেবু এবং নুনের জুরি মেলা ভার। লেবু টুকরো করে কেটে তাতে সামান্য নুন মিশিয়ে সুইচবোর্ড ঘষে নিন। কিছুক্ষণ রেখে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

নেলপলিশ রিমুভার: নেলপলিশ রিমুভার ব্যবহার করে দাগ উঠে একেবারে সাদা ঝকঝকে হয়ে যাবে সুইচবোর্ড।

বেকিং সোডা: একটি বাটিতে তিন চামচ বেকিং সোডা নিয়ে পাতিলেবুর রস মিশিয়ে গাঢ় পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি সুইচবোর্ডে আধ ঘণ্টা লাগিয়ে রেখে  শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে সুইচবোর্ডে জমে থাকা সমস্ত ময়লা, দাগছোপ পরিষ্কার হয়ে যাবে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?