আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঠাণ্ডার আমেজ! বঙ্গে শীতের প্রবেশ নিয়ে কী বলছে আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: ধীরে ধীরে বিদায় নিচ্ছেন বর্ষা। ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ হয়ে জায়গাতেই বৃষ্টির প্রকোপ অনেকটাই কমেছে। সকাল থেকে ঝকঝকে আকাশের সঙ্গে রয়েছে রোদ। দিনের বেলা গরম অনুভূত হলেও রাতের দিকে শিরশিরে ঠান্ডা অনুভূতি হচ্ছে রাজ্যজুড়ে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে চলতি সপ্তাহে বিদায় নেবে বর্ষা। সেই পরিস্থিতি এখনই টের পাওয়া যাচ্ছে। বর্ষা বিদায়ের ঘন্টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও অনেকটাই নিম্নমুখী। এখানে প্রশ্ন উঠছে তা হলে কি বঙ্গের প্রবেশ করল শীত? হাওয়া অফিস সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী মঙ্গল ও বুধবার থেকেই বিদায় নেবে বর্ষা। তবে পশ্চিমের এবং উত্তরের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখতে পাওয়া যাবে। সোমবার বঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শোনানো হয়েছে। বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরের উপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও দুই দিনাজপুরে এখন থেকেই শুষ্ক আবহাওয়া অনুভূত হচ্ছে।

রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আকাশে মেঘ দেখা গেলেও তার সাময়িক। সেটা কেটে গেলে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আগামী সপ্তাহে রয়েছে কালীপুজো ও দীপাবলি। তারপরেই পরিস্থিতির আরও বড় হতে পারে। তবে ওই সময় কিছুটা উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। এখন সকাল হলেই শীতের একটা আমেজ টের পাওয়া যায়। কবে বঙ্গে প্রবেশ করবে শীত? এখনই আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না জানানো হলেও একটা শীতের আমেজ অনুভূত হচ্ছে রাজ্যজুড়ে।

Published by:

Share Link:

More Releted News:

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

যোগী বা ভোগী আসুক বাংলার মানুষ ভোট দেবেন মমতাকেই, নদিয়ায় বিরোধীদের নিশানা জুন মালিয়ার

‘৪ মে মোদিজিকে বর্ধমানের সীতাভোগ খাওয়াবো’, জামালপুরে ঘোষণা শাহের

ভোট মিটতেই আসানসোলে কংগ্রেস কর্মী খুন, কাঠগড়ায় তৃণমূলের কাউন্সিলর ঘনিষ্ঠ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ