‘ভুটানের জলে বিপর্যয়, ক্ষতিপূরণ দিক’, নাগরাকাটায় বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা : ভুটানের জলে এতবড় বিপর্যয় ঘটেছে। ওরা ক্ষতিপূরণ দিক। নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে এসে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দুর্যোগে যাঁদের ঘর ভেঙে গিয়েছে তাঁদের ঘর করে দেওয়া হবে। হাসিমারার পর সোমবার নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনর্নির্মাণের কাজ খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ বিলির প্রক্রিয়াও খতিয়ে দেখেন তিনি।

রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসিমারায় পৌঁছে এলাকা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করেছেন। সোমবার সকালেই পৌঁছে গিয়েছেন নাগরাকাটার বামনডাঙার বিপর্যস্ত গ্রামে। সেখানে পৌঁছে কয়েকজনের হাতে চাকরির পত্র তুলে দিয়েছেন। পাশাপাশি মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সবটাই জানার চেষ্টা করেন। রাস্তাঘাট থেকে সেতু এমনকি ভেঙে যাওয়া বাড়ি ঘরও সরকার ব্যবস্থা দেবে বলে আশ্বাস দিয়েছেন। সরকার সবরকমভাবে পাশে রয়েছে বলে ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত সোমবার নাগরাকাটায় এসেছিলেন তিনি। এবার ফের এলেন নাগরাকাটায়। সেখানে ত্রাণশিবিরের অবস্থা ঘুরে দেখলেন।

সকলের কাছে সময় মতো ত্রাণ পৌঁছচ্ছে কিনা, চিকিৎসার সুব্যবস্থা আছে কিনা সবটাই জানার চেষ্টা করছেন। তিনি বলেন, খাদ্য দফতর থেকে শুরু করে চিকিৎসক, এগ্রিকালচার সবাই একসঙ্গে কাজ করছে। ঘটনার প্রথম দিন থেকে সকলে একসঙ্গে কাজ করছে। অতিবৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে একটি নাগরাকাটা। ধুয়ে মুছে গিয়েছে একাধিক এলাকা। বাড়ি ঘর ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে বিস্তির্ণ অঞ্চল। বহু মানুষ ঘরছাড়া। নিখোঁজ রয়েছেন অনেকেই। তাই পরিস্থিতি দ্রুত সামলানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কাজের অগ্রগতি পরিদর্শনে করতেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী।

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বছর শেষেই বিয়ের পিঁড়িতে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি, সম্পন্ন বাগদান, পাত্র কে?

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯