আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের ডাক নবান্নে

নিজস্ব প্রতিনিধি : হাসপাতালের নিরাপত্তা শহর একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে নবান্নে বৈঠক এর ডাক দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চ পর্যায়ের এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শনিবার নবান্নে সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। জানা গিয়েছে জেলাশাসক, পুলিশ কমিশনার সহ প্রত্যেক জেলার পুলিশ সুপারদেরও এই বৈঠকে হাজির থাকার কথা বলা হয়েছে। হাজির থাকবেন কলকাতা পুলিশ কমিশনার।

সম্প্রতি উলুবেড়িয়া হাসপাতাল ও এসএসকেএম হাসপাতালে শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনা সামনে এসেছে। তারপরেই স্বাভাবিকভাবে তোলপাড় হয়েছে রাজ্য। তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার ও করেছে পুলিশ। ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসেছে প্রশাসনের পক্ষ থেকে। তারপরও গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে নবান্ন।  আরজিকর ঘটনার পর থেকে হাসপাতালে নিরাপত্তাজনিত ব্যবস্থার বদল শুরু হয়েছিল। হাসপাতাল চত্বরে সিসিটিভি লাগানো থেকে শুরু করে নিরাপত্তা সমস্ত দিকে নজর দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যেও উলুবেড়িয়া হাসপাতাল ও এসএসকেএম হাসপাতালে কিভাবে শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনা ঘটল, তার নিয়ে উঠেছে প্রশ্ন।

২ হাসপাতেল এই ধরনের ঘটনার পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলিতেও নিরাপত্তা কী ধরনের রয়েছে তা নিয়ে আলোচনা হতে পারে। এই দিনের বৈঠকে আলোচনার পর কি বিষয়ে উঠে এলো সেটাই এখন সকলের নজরে। বৈঠকে সকলকে হাজির থাকার কথা বলা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ধ্বংসস্তূপের নীচে আটকে বেশ কয়েকজন শ্রমিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ