অস্ত্র নামিয়ে সমাজের মূলস্রোতে ফিরলেন ২১ জন মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধি: মাওবাদীদের আরও বড় আত্মসমর্পণ। ২১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে ১৩ জন নারী। কাঁকের জেলায়  ১৮টি অস্ত্র নামিয়ে সহিংসতার পথ ত্যাগ করেছেন ২১ মাওবাদী। রবিবার ছত্তিশগড়ের বস্তারে এই আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। কেশকাল বিভাগের অংশ ছিল এই ক্যাডারেরা। তারা মাওবাদীদের নিজস্ব রাষ্ট্রের পতাকা পুনা মারঘাম’-নিয়ে ২১ জন মাওবাদী অস্ত্র সমর্পণ করেছে। জানা গিয়েছে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সমাজের মূলধারায় যোগদানের জন্য তাঁরা এগিয়ে এসেছেন।

২১ জন ক্যাডারের মধ্যে ৪ জন ডিভিসিএম, ৯ জন এসিএম এবং ৮ জন পার্টি সদস্য মূলধারায় যোগদান করেছেন। ১৩ জন মহিলা ক্যাডার এবং ৮ জন পুরুষ ক্যাডার রয়েছেন। ৩টি একে ৪৭ রাইফেল, ৪টি এসএলআর রাইফেল, ২টি ইনসাস রাইফেল, ৬টি .৩০৩ রাইফেল, ২টি সিঙ্গেল শট রাইফেল এবং ১টি বিজিএল অস্ত্রও ক্যাডাররা পুলিশের কাছে হস্তান্তরিত করেছেন। এমনিতেই মাওবাদী নিধন অভিযান চালাচ্ছে সিআরপিএফ। কয়েক মাস আগে সুকমা জেলায় ২৩ জন মাওবাদী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেছিল। তাঁদের মাথার দাম ছিল ১.১৮ কোটি টাকা।

আত্মসমর্পণকারী ক্যাডারদের মোট মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১.১৮ কোটি টাকা । পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যাদের মধ্যে ১১ জন মাওবাদী শ্রেণিবিন্যাসের প্রবীন কর্মী হিসেবে তালিকাভুক্ত। এই দলের মধ্যে ছিলেন পোডিয়াম ভীমা ওরফে লোকেশ, যিনি ২০১২ সালে সুকমার প্রথম কালেক্টর অ্যালেক্স পল মেননের অপহরণের পরিকল্পনার জন্য অভিযুক্ত একজন বিভাগীয় কমিটির সদস্য। আত্মসমর্পণের ঘটনা বস্তারে মাওবাদীদের শক্ত ঘাঁটিতে এক বড়সড় আঘাত তা বলা বাহুল্য।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এরপর X হ্যান্ডেলে এক প্রতিক্রিয়ায় লিখেছিলেন, “বস্তার এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বন্দুকযুদ্ধের প্রতিধ্বনি ম্লান হয়ে আসছে, তার জায়গায় স্থান করে নিচ্ছে গণতন্ত্রের অবিচল কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর এখন গোটা অঞ্চল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। নারায়ণপুরে আগের আত্মসমর্পণের পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ৪৫ জন মাওবাদী হিংসা ত্যাগ করে গণতান্ত্রিক অগ্রগতির উপর আস্থা রেখেছেন।”

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল