‘হিন্দু-মুসলিম ভাই ভাই’, মতুয়াদের ভোট পেতে শ্লোগান খালেদার দলের মহাসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীনতার পর থেকেই দেশের সিংহভাগ হিন্দুর ভোট ঝুলিতে পুরেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ। মূলত হিন্দু ভোট ব্যাঙ্কের সুবাদেই একাধিক আসনে বাজিমাত করতেন আওয়ামী লীগের প্রার্থীরা গত বছরের ৫ অগস্টের পর পরিস্থিতি বদলে গিয়েছে। দেশ ছাড়া হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা-সহ আওয়ামী লীগের অধিকাংশ নেতা। বাকিরা গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। নিষিদ্ধ ঘোষণা হওয়ায় অনেকেই প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও লড়তে পারছে না বঙ্গবন্ধুর দল। তাই হিন্দু ভোট পেতে কোমর কষে ঝাঁপিয়েছে বিএনি-জামায়াতে ইসলামীর দলগুলি।

কট্টর হিন্দু বিদ্বেষী ও হিন্দুঘাতক হিসাবে পরিচিত জামায়াতে ইসলামীর তরফে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে। হিন্দুদের দলে নিয়ে নতুন শাখা সংগঠনও গড়ার পরিকল্পনা করেছেন জামায়াতের শীর্ষ নেতৃত্ব। হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে কট্টরপন্থী দলটির নেতারা বলছেন, ‘নিরাপদে থাকতে হলে আমাদের দলে আসুন।’ প্রাণ বাঁচাতে জামায়াতে অনেক হিন্দু নামও লেখাতে শুরু করেছেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন খালেদার দল বিএনপির নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে ভোটে লড়তে না পারায় হিন্দুদের ভোট ধানের শীষে (বিএনপির নির্বাচনী প্রতীক) পড়বে বলে ধরে নিয়েছিলেন। জামায়াতের সক্রিয়তা দেখে তাঁদের ঘুম ভেঙেছে। হিন্দু ভোট কব্জা করতে কোমর কষে ঝাঁপিয়েছেন তাঁরা। আর এ ক্ষেত্রে মতুয়াদের টার্গেট করেছেন।

পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও বেশ কয়েকটি আসনে ভোটে জয়-পরাজয়ের চাবিকাঠি রয়েছে মতুয়া ভোটারদের হাতে। তাই শনিবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকার ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছিল মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। ওই সম্মেলনে মতুয়াদের পক্ষ থেকে একাধিক দাবি উত্থাপিত করা হয়। সম্মেলনে হাজির ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মতুয়াদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে দাবি জানিয়েছেন তা তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন। ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রীত্বের পদে প্রতিষ্ঠিত করবেন? তাহলে আসুন, আমরা একসঙ্গে স্লোগান দিই ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’। বিএনপি সরকার গড়লে হিন্দুদের স্বার্থ সুরক্ষিত থাকবে বলে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, অতীতের তিক্ততা ভুলে, পুরনো বিভাজন পিছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।’

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…