পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি, দমকলমন্ত্রীর স্ত্রী-পুত্র-কন্যাকে তলব

Share:

নিজস্ব প্রতিনিধি : পুর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আগেই দমকলমন্ত্রী সুজিত বসুকে নজরে রেখেছিল ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি তলব করল দমকলমন্ত্রীর স্ত্রী কন্যা ও পুত্রকে। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ জন্য ইডি দফতরে তলব করা হয়েছে।আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাদের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে ইডি। ইডির দফতরের তলব করা হয়েছে তাঁদের।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। সেই সময় সল্টলেক সেক্টর ওয়ানে সুজিত বসুর দফতরেও হানা দিয়েছিল ইডি। পাশাপাশি দমকলমন্ত্রীর একটি রেস্তরাঁতেও হানা দিয়েছে ইডি। গোলাহাটায় তাঁদের একটি ধাবায় চলেছে তল্লাশি। সেটি মন্ত্রী পুত্রের বলে জানা গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে। আগামী সোমবার থকে বৃহস্পতিবারের মধ্যে কবে হাজিরা দেন সেটাই এখন দেখার।

দমকলমন্ত্রী জানিয়েছিলেন, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টের একতলায় হানা দিয়েছিল ইডি। মন্ত্রীর অফিসেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা। ভোটের আগে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন দমকলমন্ত্রী। এর আগে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে, গত ১২ জানুয়ারি সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তাঁর মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে অয়ন শীলকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। তারপরেই তদন্তে নামে ইডি।

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে