শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণে মৃত ৯, আহত ২৭

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর : দিল্লি বিস্ফোরণের রেশ কাটছে না কাটতেই শ্রীনগরও কেঁপে উঠল বিস্ফোরণে। বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে পুলিশ স্টেশন। শুক্রবার গভীর রাতে এই বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা ৯। আহত প্রায় ২৭ জন। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, কয়েকদিন আগে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। সেই বিস্ফোরক এনে রাখা হয়েছিল নওগাম পুলিশ স্টেশনে। ওই থানাতেই প্রথম এফআইআর দায়ের হয়েছিল। শুক্রবার রাতে সেগুলি পরীক্ষা করতে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। সূত্রের খবর, উত্তর ভারতে অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। তাতে ছিল বোমা তৈরির মশলা এবং অস্ত্রশস্ত্র। তার মধ্যে ফরিদাবাদ থেকেই পুলিশ উদ্ধার করেছিল ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। সেগুলি পরীক্ষা করার জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল নবগ্রাম থানায়। পরীক্ষা চলাকালীন সেগুলোর বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। বিস্ফোরণের অভিঘাতে নওগাম পুলিশ থানা পুরো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিস্ফোরণের সময়ের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। সূত্রের খবর,  অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করার সময়ই ঘটে বিস্ফোরণ।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আশেপাশের বিল্ডিংগুলিও কেঁপে উঠল। থানা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আশেপাশের বাড়িঘরেও ক্ষতি হয়েছে বিস্তর। নওগাম থানায় বিস্ফোরণের  ঘটনায় আহতদের ভারতীয় সেনার ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করানো হয়েছে। গোটা এলাকা খালি কের দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ২৪ জন পুলিশকর্মী, ৩ জন বেসামরিকত নাগরিক। একটি বয়াবহ বিস্ফোরণের পরে ছোট ছোট বিস্ফোরণ হয়েছে। ঘটনার পরেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ছোট ছোট বিস্ফোরণের কারণে বাধা পায় উদ্ধার কাজ। বিস্ফোরণের পরেই জম্মু ও কাশ্মীর পুলিশ, দমকল বাহিনী এবং আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। শনিবার সকাল থেকেই থানার ভেতরে পরিদর্শন এবং ধ্বংসস্তূপ অপসারণ শুরু হয়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত