একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার সন্ধের পরে নিজেদের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করেছে এসএসসি। ১২ হাজার ৪৪৫টি শূন্যপদে নিয়োগের জন্য ডাকা হয়েছে ২০ হাজার ৫০০ প্রার্থীকে।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট অনিয়মের দায়ে ২০১৬ সালের শিক্ষক ও অশিক্ষক পদের গোটা প্যানেলই বাতিল করে দেয়। সেই সঙ্গে ৩১ মে-র পদে শূন্য হওয়া পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশও দেয়। যদিও সুপ্রিম কোর্টের ওই নির্দেশ না মানার হুঙ্কার ছেড়েছেন স্বঘোষিত যোগ্য শিক্ষকরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন করে পরীক্ষায় বসবেন না। এমনকি রাজ্য সরকার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তিও দিতে পারবে না। এর পরেই গত ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষা নেওয়া হয়। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ২৩,২১২টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসছিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। আর একাদশ-দ্বাদশের ১২,৫১৪ শূন্যপদের জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ জন।

গত ৭ নভেম্বর এসএসসি একাদশ-দ্বাদশের ফল প্রকাশ করেছিল। শুধুমাত্র চাকরি প্রার্থীরা তাঁদের ব্যক্তিগত নম্বর জানতে পেরেছিলেন। ব্যক্তিগত নম্বর জানলেও চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ইন্টারভিউয়ের জন্য কারা যোগ্যতা অর্জন করলেন সেই তালিকার জন্য। কারণ এই ইন্টারভিউয়ের তালিকায় যাঁদের নাম থাকছে না, তাঁরা নিয়োগ প্রক্রিয়া থেকে ছিটকে যাচ্ছেন। এসএসসি সূত্রে জানা গিয়েছে, ‘ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া ১৮ নভেম্বর থেকে শুরু হতে পারে।

রাহুলের রহস্যমৃত্যুতে হস্তক্ষেপ PMO-র, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রক্ষাকবচ চাইতেই ধমক আদালতের! ১০ মিনিটে হাজিরার দিন জানাতে নির্দেশ অভিষেককে

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত