একাধিক দাবিতে অনুমতি ছাড়াই বিকাশভবন অভিযান চাকরিপ্রার্থীদের, আটকাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : আগাম কোনও অনুমতি না নিয়েই বিকাশ ভবন অভিযান এসএলএসটি (SLST) ২০২৫ এর চাকরিপ্রার্থীদের। অভিজ্ঞতায় বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান করেন তাঁরা। শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করার পাশাপশি আসল ওএমআর প্রকাশ্যে আনা ও অভিজ্ঞতায় ১০ নম্বর দেওয়ার প্রতিবাদ জানিয়ে অভিযান শুরু করে। বইমেলা প্রাঙ্গণের সামনে মিছিল আটকে দেওয়া হয়েছে।

কোনও অনুমতি ছাড়া এই মিছিল করার জন্য তাদের আটকে দেওয়া হয়েছে। মিছিল আটকে দেওয়ায় সেখানেই বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, অতিরিক্ত ১০ নম্বর বাতিল করতে হবে, শূণ্যপদ বাতিল করতে হবে, আসল ওএমআর প্রকাশ্যে আনতে হবে।

এদিনের দাবির মধ্যে রয়েছে, শিক্ষকদের শিক্ষাদানের অভিজ্ঞতা ১০ নম্বর (Teaching Experience Number) কোনোভাবেই কোনো In-service শিক্ষকদের দেওয়া যাবে না। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ ১৬ নম্বর ধারা অনুসারে সকলকে সমান অধিকার দিতে হবে। SLST -2 এর আপ-টু-ডেট শূন্যপদ বৃদ্ধি করতে হবে। সকল কল- ফর- ভেরিফিকেশন পরীক্ষা প্রার্থীদের অরজিনাল OMR জনসমক্ষে নিয়ে আসতে হবে।

কর্মসূচি অনুযায়ী, সোমবার বেলা ১২টা থেকে করুণাময়ী থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন নতুন চাকরিপ্রার্থীরা। মিছিলের পর অবস্থান-বিক্ষোভ কর্মসূচিও রয়েছে তাঁদের। চাকরিপ্রার্থীদের অভিযোগ, চাকরিচ্যুত প্রার্থীদের যে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হচ্ছে, তা পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রদান করা হচ্ছে। কিন্তু নতুন পরীক্ষার্থীদের সেই অভিজ্ঞতা না থাকায় বৈষম্যের শিকার হতে হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।

অভিযোগ উঠেছে, বহু যোগ্যপ্রার্থী পরীক্ষায় ৫০ নম্বরের মতো নম্বর পেলেও ইন্টারভিউতে ডাক পাননি। একই পরীক্ষায় অংশ নিয়েও অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর প্রদান করা হলে প্রতিযোগিতা নষ্ট হচ্ছে। সেই অন্যায়ের প্রতিবাদেই আজকের এই আন্দোলন কর্মসূচি।

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

জঙ্গিপুর পুরসভায় চেয়ার বাঁচাতে মরিয়া পুরপ্রধান, অনাস্থা প্রস্তাব ১১ কাউন্সিলরের

ক্রিকেট-ফুটবল নয়, পায়রা ওড়ানোর প্রতিযোগীতায় জিতলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার, জানেন কোথায়?

ওয়ানাডে ভূমিধসে ১০০ ফুট পিছলে গেল ট্যাঙ্কার, বরাত জোরে রক্ষা ৩ জনের, পিলে চমকানো ভিডিও

কাজ করছে না বোলপুর পুরসভা, অনুব্রতর কার্যালয়ে তালা দিলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা

মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

‘বারুইপুর কাণ্ডে অশান্তির উসকানি দাতাদের ছাড় নয়’, কড়া বার্তা শুভেন্দুর

বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট