দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুলেফেঁপে উঠছে বিজেপির লক্ষ্মীর ভাণ্ডার, ‘ভাঁড়ে মা ভবানী’ দশা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় শুধু তাঁর ঘনিষ্ঠ বান্ধব শিল্পপতিদের লক্ষ্মীর ভাঁড়ার উপচে পড়ছে তা নয়। খোদ প্রধানমন্ত্রীর দলের সম্পদও ক্রমশই ঊর্ধ্বমুখী। দিল্লির ক্ষমতায় আসার পাঁচ বছরের মধ্যেই পদ্ম শিবিরের খাজাঞ্চি খানা কার্যত উপচে পড়ছে। পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ আর্থিক বর্ষে মোদি-শাহের দল সম্পত্তির পরিমাণ ৪,৮৪৭.৭৮০ কোটি টাকা। পক্ষান্তরে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে হঠে যাওয়ার পরে কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার ক্রমশই তলানিতে ঠেকেছে। সম্পদের নিরিখে দেশের অন্যতম প্রধান বিরোধী দল দ্বিতীয়স্থান থেকে তৃতীয়স্থানে নেমে গিয়েছে। আর কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয়স্থানে উঠে এসেছে নিজেকে দলিতদের ‘মসিহা’ দাবি করা মায়াবতীর বহুজন সমাজ পার্টি।

শুক্রবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের পক্ষ থেকে দেশের জাতীয় ও আঞ্চলিক দলগুলির আয় নিয়ে এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ‘২০১৯-২০ আর্থিক বর্ষে বিজেপির সম্পত্তির পরিমাণ ৪,৮৪৭.৭৮০ কোটি টাকা। জাতীয় দলগুলির মিলিত সম্পত্তির ৭০ শতাংশেরই মালিকানা মোদি-শাহের দলের।  দ্বিতীয়স্থানে থাকা মায়াবতীর দলের সম্পদের পরিমাণ ৬৯৮.৩৩০ কোটি। তৃতীয়স্থানে থাকা কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল ৫৮৮.১৬০ কোটি টাকা।

বাংলা এবং ত্রিপুরার ক্ষমতা হাতছাড়া হওয়া সিপিআইএমের সম্পত্তির পরিমাণ চোখ কপালে তুলে দেবে। সর্বহারার দল বলে দাবি করা সিপিআইএমের সম্পত্তির পরিমাণ ৫৬৯ দশমিক ৫১৯ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ২৪৭ দশমিক ৭৮ কোটি টাকা। সিপিআই ও শরদ পওয়ারের এনসিপির কোষাগারের অবস্থা অনেকটা ভাঁড়ে মা ভবানী’র মতো। সিপিআইয়ের সম্পত্তির পরিমাণ ছিল ২৯.৭৮০ কোটি টাকা আর এনসিপির সম্পত্তির পরিমাণ ছিল ৮.২০০ কোটি টাকা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ