বিয়ের মরসুমে মধ্যবিত্তের ঘুম উড়িয়ে ২ লক্ষের কাছে রুপো

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ের মরশুমে সোনার দাম প্রতিবারই বৃদ্ধি পায়। আগেই নাগালের বাইরে চলে গিয়েছে সোনা। এবার সেই পথেই হাঁটছে রূপো। ফের আমার-আপনার মতো সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে এবার যাওয়ার ইঙ্গিত দিচ্ছে রূপোও। বছর শেষে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রূপোর দাম। সোনার দাম সব সময় শিখরেই থাকে। রূপোর দামও তেমন বাড়তে শুরু করেছে।

বুধবার জানা গিয়েছে, রূপোর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিন ২৭০০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে রূপোর দাম। একসঙ্গে বিপুল দাম বৃদ্ধি পেয়ে রূপো পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭৯৯ টাকায়। রূপোর সঙ্গে সোনার দাম বৃদ্ধি পাবে না তা হতে পারে না। তাই সোনার দামও এদিন বেড়েছে। এই সপ্তাহের শেষ দুই দিনেই প্রতি কেজিতে রূপার দাম প্রায় ১০ হাজার টাকা করে বেড়েছে। বুধবার, সপ্তাহের তৃতীয় দিনে যখন MCX-এ লেনদেন শুরু হয়েছিল, তখন রুপার দাম ১,৮৮,৯৫৯ টাকা ছিল। মঙ্গলবার বাজার বন্ধের সময় রূপোর দাম ছিল ১,৮৮,০৬৪ টাকা। এরপরে রকেট গতিতে বাড়তে থাকে দাম। কয়েক মিনিটের মধ্যেই রূপো ২৭৩৫ টাকা বেড়ে ১,৯০,৭৯৯ টাকার নতুন দামে পৌঁছে গিয়েছে। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট IBJA.Com অনুসারে,  দুই দিনে সোনার দাম ৬৮৩ টাকা কমেছে। মঙ্গলবার বাজার বন্ধের সময় সোনার মূল্য ছিল প্রতি ১,৭৮,৮৯৩ টাকা।

চলতি মাসের শুরুতে বিয়ের মরশুমের শুরুতেই স্বস্তি দিয়েছিল সোনা ও রূপো! প্রায় ১৩০০ টাকা কমেছিল সোনার দাম এবং ৪৬০০ টাকা স্বস্তা হয়েছিল রূপোর দাম। বিয়ে মানেই সোনা কেনার ধুম, পাশাপাশি রূপোর গহনা নিয়েও অনেক গবেষণা চলে। তাই কারও বাড়িতে বিয়ে থাকুক কি না থাকুক, সোনা কিনুক কি না কিনুক, ধনী থেকে গরীব সকলেই সোনা রূপার দামের খোঁজ রাখেন। যেটা কিনা ভবিষ্যতের সম্পত্তি। সপ্তাহ কয়েক আগেই ১,০০০ টাকা কমেছিল সোনার দাম। কিন্তু আবারও বেড়ে গিয়েছিল। যাতে রীতিমতো ঘুম উড়েছিল মধ্যবিত্ত দের। কিন্তু এবার স্বস্তি! ডিসেম্বরের শুরুতে আরও সস্তা হল হলুদ ধাতুটি। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল রূপোর দামও। MCX-এ এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি রূপো সর্বোচ্চ থেকে ৪,৬০০ টাকারও বেশি কমেছিল। আর সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩০০ টাকারও বেশি কমেছিল। এবার ফের বেড়েছএ দাম।

 

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর