‘হাম ঝুকেঙ্গে নেহি’, আমেরিকা-ইজরায়েল-ইউরোপের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের হুঙ্কার ইরানের রাষ্ট্রপতির

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা, ইজরায়েল ও ইউরোপের সঙ্গে লড়াই চালাচ্ছে ইরান। এদের সকলের লক্ষ্য ইরানকে চাপে রেখে দুর্বল করা। কিন্তু ইরান আত্ম সমর্পণ করবে না। শনিবার এমন ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর কথায়, ইউরোপের দেশগুলোর চাপ অনেক বেশি বিপজ্জনক। ঠিক এই সময়ই ইরানে আক্রমণ চালানোর জন্য আমেরিকার সঙ্গে কথা বলছে ইজরায়েল।

জানা গিয়েছে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এই বৈঠকের আগেই ইরানের রাষ্ট্রপতি আত্মসমর্পণ না করার হুঁশিয়ারি দিয়েছেন। পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ইজরায়েল এবং আমেরিকা ফের ইরানে আক্রমণ চালালে পাল্টা জবাব দেওয়া হবে। ‘হাম ঝুকেঙ্গে নেহি’, আমেরিকা-ইজরায়েল-ইউরোপের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের হুঙ্কার ইরানের রাষ্ট্রপতির। তাঁর অভিযোগ, আমেরিকা, ইজরায়েল, ইউরোপ চায়না ইরান নিজের পায়ে দাঁড়াক। তিনি বলেন, ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধে পরিস্থিতি অন্যরকম ছিল। তাঁর মতে, “সেই সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা এবং কোথায় প্রতিক্রিয়া জানাতে হবে তা ঠিক ছিল, কিন্তু আজকের যুদ্ধ ভিন্নপ্রকৃতির। এখন চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। 

তাঁর কথায়, বর্তমানে শুধু সামরিক যুদ্ধ নয়, আর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, নিরাপত্তা সব দিকে থেকেই চাপ দেওয়া হচ্ছে। চারদিক থেকে ঘিরে ফেলে হয়রানি করা হচ্ছে। আমেরিকা সফরে যাওয়ার কথা রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কী কী সামরিক পদক্ষেপ নেওয়া যায়, তার বিকল্পগুলি সম্পর্কে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন। সূত্রের খবর, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাঠামো পুনর্নির্মাণ করছে এবং জুনের সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করছে। তাঁর কথায়, আমেরিকা, ইজরায়েল, ইউরোপ একসঙ্গে আক্রমণ করলে তার উত্তরও দেওয়া হবে। ইজরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালিন সময়ের থেকে বেশি শক্তিশালী ইরান।

জুন মাসে, ইজরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক ক্ষেত্রগুলো বিমান হামলা ও গোপন অভিযান চালিয়েছিল। তখন প্রায় ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। জবাবে ইরান ইজরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে। পরে আমেরিকাও জড়িয়ে যায় এই যুদ্ধে। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছিল আমেরিকা। 

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই