তমলুকের নার্সিংহোমে জালিয়াতির অভিযোগ, চুক্তি শেষ চিকিৎসকের প্যাডে রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : চিকিৎসকের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে জুলাই মাসে। পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই চিকিৎসকের সই করা প্যাড ব্যবহার করে রোগীদের রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠল নার্সিংহোমের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তমলুকের একটি নার্সিংহোমের কাজে।

সূত্রের খবর, তমলুকের ঐ নার্সিংহোমের সঙ্গে কলকাতার এক চিকিৎসকের চুক্তি হয়েছিল জুলাই মাস পর্যন্ত। জুলাই মাসের পর সেই চুক্তি আর পুনরায় করা হয়নি। এই চুক্তির বিষয়টি নার্সিংহোম কর্তৃপক্ষ ছাড়া আর কারোরই জানা ছিল না। সেই চিকিৎসকের সই করার প্যাডেই এতদিন রোগীদের রিপোর্ট দেওয়ার কাজ হচ্ছিল। সম্প্রতি একটি বীমা কোম্পানি অডিট করতে এসে বিষয়টি ধরতে পারে। সেখানে দেখা যায় অক্টোবর মাসে কয়েকজন রোগীর রিপোর্টে কলকাতার ওই চিকিৎসকের নাম ও সই রয়েছে। কিন্তু সেই চিকিৎসক এই বিষয়ে কিছুই জানেন না।

বিষয়টি নিয়ে চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বলা হলে, নিজের অফিসিয়াল লেটারহেডে তিনি লিখিতভাবে জানান, চলতি বছর জুলাই মাসে তাঁর সমস্ত চুক্তি শেষ হয়ে গিয়েছে ওই নার্সিংহোমের সঙ্গে। তারপর থেকে আর ওই নার্সিংহোমের সঙ্গে তার কোন যোগাযোগ নেই। নার্সিংহোম কর্তৃপক্ষ ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তমলুক থানায়। অভিযোগ, কোনো চিকিৎসকের সই করা প্যাড ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি যদিও অস্বীকার করেছে ওই ডায়গনস্টিক সেন্টার এবং নার্সিংহোম। তাঁদের দাবি, কলকাতার ওই চিকিৎসকের পরে নতুন চিকিৎসকের সঙ্গে চুক্তি হয়েছে। তাঁর নামেই সব রিপোর্ট দেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত