ঢাকার শাহবাগের মঞ্চে কাশ্মীরের ‘আজাদি’ চেয়ে শ্লোগান, গলা মেলালেন ইউনূসের উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে কট্টর ইসলামি জঙ্গিদের বাড়বাড়ন্ত চরমে পৌঁছেছে। পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির বিচারের দাবিতে শাহবাগে শুরু হওয়া ধর্নামঞ্চেই এবার ‘কাশ্মীরের আজাদি’ চেয়ে শ্লোগান উঠল। শুধু তাই নয়, ওই শ্লোগানে ইসলামি জঙ্গিদের সঙ্গে কণ্ঠ মেলালেন মোল্লা ইউনূসের বান্ধবী তথা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকার পুলিশ কমিশনার তথা জামায়েত ইসলামী সদস্য শেখ সাজ্জাত আলি। যদিও বিপাকে পড়ে পরে ‘কাশ্মীরের আজাদি’ শ্লোগানে গলা মেলাননি বলে দাবি করেছেন ইউনূসের উপদেষ্টা। তবে ঢাকার পুলিশ কমিশনার ঔদ্ধত্য কণ্ঠেই বলেছেন, ‘কাশ্মীরের স্বাধীনতা চেয়ে কোনও ভুল করিনি।’
গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশের শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির। তার খুনিদের গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে গত কয়েকদিন ধরেই জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ইসলামি জঙ্গিরা। গত শনিবার রাতে ইসলামি জঙ্গিদের পাশে থাকার বার্তা দিতে ধর্না মঞ্চে পৌঁছেছিলেন তদারকি সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী। তাঁদের উপস্থিতিতেই দিল্লিকে অস্রাব্য ভাষায় আক্রমণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। শুধু তাই নয়, এক খুদেকে নিয়ে তিনি শ্লোগান দেন।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ধর্নায় বসা বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছেন, ‘প্যালেস্তাইনে আজাদি’, ‘গাজাতে আজাদি’, ‘কাশ্মীরে আজাদি’, ‘সিরিয়াতে আজাদি’। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ‘হাদির বিচারের মঞ্চ থেকে কেন কাশ্মীরের আজাদি চেয়ে শ্লোগান।’ পরে এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘কাশ্মীরে আজাদির জন্য লড়াই করছে লস্কর-ই তৈয়বা, জয়েশ -ই মহম্মদ। জঙ্গি সংগঠন হলেও ধর্মপ্রাণ মুসলিমদের স্বার্থে্ই তাঁরা ওই লড়াই করছে। আমরাও কাশ্মীরে স্বাধীনতার জন্য লড়াই করা জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের পাশে রয়েছি। তাই কাশ্মীরের আজাদি চেয়ে শ্লোগান দিয়েছি।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের