নেই নিজস্ব বাড়ি-গাড়ি, কত টাকার সম্পত্তির মালিক খালেদা পুত্র তারেক?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মা’কে শেষ দেখা দেখতে এবং ভোটে লড়তে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরেছেন খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান। মঙ্গলবারই মাকে হারিয়েছেন তিনি। আগেই হারিয়েছিলেন বাবা ও একমাত্র ছোট ভাইকে। কার্যত অনাথ হয়ে গেলেন। সেই অনাথ তারেক রহমান কত টাকার মালিক? কি কি রয়েছে তাঁর? নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামাতেই খালেদা পুত্রের বার্ষিক আয় ও সম্পত্তির হিসেব জানা গিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির হয়ে লড়ছেন তারেক রহমান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, ‘তিনি দ্বৈত নাগরিক নন। বর্তমান ঠিকানা রাজধানী ঢাকার গুলশান অ্যাভিনিউ। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। বয়স ৫৭ বছরের বেশি, পেশা রাজনীতি। বর্তমানে তার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের হওয়া ৭৭টি মামলার মধ্যে কয়েকটি মামলায় খালাস পেয়েছেন। কয়েকটি মামলা খারিজ বা প্রত্যাহার হয়েছে। বেশ কয়েকটি মামলায় অব্যাহতি পেয়েছেন।’

সম্পদের হিসাব দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, ‘তাঁর নিজস্ব কোনও বাড়ি নেই। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্রে বিনিয়োগ ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। ব্যাঙ্ক আমানত ও নগদ অর্থ মিলিয়ে রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। ব্যাঙ্কে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার ফিক্সড ডোপোজিট এবং অন্যান্য আমানত ১ লাখ ২০ হাজার টাকা। নিজের নামে কোনও গাড়ি বা কৃষিজমি নেই। তবে ২.০১ একর ও ১.৪ শতাংশ অকৃষি জমি এবং ২.৯ শতাংশ আবাসিক জমি রয়েছে। স্ত্রীর নামে যৌথ মালিকানায় ১১১.২৫ শতাংশ জমি ও ৮০০ বর্গফুট আয়তনের দোতলা বাড়ি রয়েছে। মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা আয়কর দিয়েছেন।’
তারেকের স্ত্রী জোবায়েদা রহমানের ব্যাঙ্কে আমানত ও নগদ মিলিয়ে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত সংস্থার শেয়ারে বিনিয়োগ প্রায় ৫ লাখ টাকা। সংস্থার শেয়ার ৪৫ লাখ টাকা এবং সংস্থায় বিনিয়োগ ১৮ লাখ টাকা। ঘোষিত সম্পদ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা। তার বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা, এবং তিনি ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা আয়কর দিয়েছেন। হলফনামা অনুযায়ী, তারেক রহমান, তার স্ত্রী বা কোনও নির্ভরশীলের নামে কোনও ঋণ, সরকারি দেনা নেই।

 

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে