‘‌দল জিতলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে’‌, কৌশলে আবার শুভেন্দুকে বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: কদিন আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাতে শুধু অডিও বার্তা দিয়েই ক্ষান্ত থাকতে হয়েছিল তাঁকে। তারপরই বাংলায় চলে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিন থাকলেন। সাংবাদিক বৈঠক করলেন, কর্মীসভা করলেন, পুজো দিলেন, ভোট নিয়ে অঙ্কের হোমওয়ার্ক দিলেন—তারপর ফিরে গেলেন। এবার পরিস্থিতি সরেজমিনে দেখতে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই পরিস্থিতিতে অভিমানী দিলীপ ঘোষকে সক্রিয় করার চেষ্টাও কার হয়। যাতে আদি–নব্যের দ্বন্দ্বে আসন্ন বিধানসভা নির্বাচনে রেকর্ড খারাপ ফল না হয়। আর তারপরই দেখা গেল আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন দাপুটে পদ্মনেতা দিলীপ ঘোষ।

এদিকে চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে। পরে আরও বাড়বে। এদিনের সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ যে বার্তা দিলেন তাতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব জিইয়েই রইল। কৌশলে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলেন তাঁর পিছনে লেগে লাভ নেই। বরং যে স্বপ্ন শুভেন্দু দেখছেন সেটা কখনই বাস্তবায়িত হচ্ছে না। দিলীপ ঘোষ বলেন, ‘‌অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি। গতকাল আমাকে ডাকা হয়েছিল। বলেছেন পুরো দমে লাগুন। আগামীদিনে যেমন এগিয়ে যেতে বলেছেন সেরকম এগোবো।’‌ অর্থাৎ শুভেন্দুর কথায় যে তিনি চলবেন না সেটা কৌশলে বুঝিয়ে দিলেন এই দাবাং নেতা।

অন্যদিকে রাজ্যে নির্বাচনের সময় নিজস্ব কর্মসূচি নিয়েও চলবেন বলে বার্তা দিয়েছেন দিলীপ। বিগত দীর্ঘ ৮ মাস ধরে কোনও সভা–সমিতিতেও দেখা যায়নি তাঁকে। বিজেপির কোনও অনুষ্ঠানেই প্রায় ডাক পেতেন না দিলীপ ঘোষ। সেখানে এবার প্রাসঙ্গিক হয়ে দিলীপের বক্তব্য, ‘‌অনেক কমিটি তৈরি হয়েছে, যেগুলোর ব্যাপারে তাঁর জানা ছিল না। সেগুলিই বুঝে নিয়েছি। আমাকে দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব। তবে দল জিতলে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে।’‌ এই কথা বলে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হতে পারবেন না শুভেন্দু অধিকারী। আর এখনই ক্ষমতায় বিজেপি আসছে সেটা বলা যাচ্ছে না।

এছাড়া নরেন্দ্র মোদি এসে দলের নেতা–কর্মীদের ভোকাল টনিক দেন। তারপর অমিত শাহ এসেও ভোকাল টনিক দিয়ে গিয়েছেন। এবার ৮ জানুয়ারি কলকাতায় চিকিৎসকদের এক কর্মসূচিতে যোগ দিতে আসছেন জেপি নাড্ডা। তবে এবার ‘ভোকাল টনিক’ দিতে পারেন নাড্ডা। তার মধ্যেই নব্য নেতারা কি আপনাকে বুঝতে পারেনি? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‌দল বুঝলেই হল। আর কে বুঝবে, আমার জানার দরকার নেই। কাউকে বোঝানো আমার কাজ নয়। কোণঠাসা করা, কাঠিবাজি, কাউকে বেশি গুরুত্ব দেওয়া, কম গুরুত্ব দেওয়া প্রত্যেক রাজনৈতিক নেতার জীবনে আসে। আমি ধৈর্য্য ধরে ছিলাম। তার ফল পেয়েছি। আমি সব সময় আছি। মাঠ জুড়ে খেলব।’‌

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত