বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞার পিছনে থাকা তিন ‘নাটের গুরু’কে চিনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার ঘটনাকে হাতিয়ার করে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। অর্থা‍ৎ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা আর টিভিতে আইপিএল দেখতে পারবেন না। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তি সত্বেও ওই তিন সিদ্ধান্ত নিয়েছেন ইউনূসের তিন উপদেষ্টা। ওই তিন নাটের গুরু হলেন ইউনূসের ‘বান্ধবী’ সৈয়দা রিজওয়ানা হাসান, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুখি। তিন জনেই কট্টর ভারত বিদ্বেষী ও পাকিস্তান প্রেমী হিসাবে পরিচিত। সূত্রের খবর, বাংলাদেশের পাকিস্তানপন্থীদের ভারত বিরোধিতায় ইন্ধন জোগানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিসিবি’র এক পরিচালক জানিয়েছেন, ‘সরকারের তরফেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে দুই দেশের মধ্যে খেলাধুলোর সম্পর্ককে কবরে পাঠানো হল।’

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে শুরু হয়েছিল ভারত বয়কট আন্দোলন। মূলত বিএনপি এবং পাকিস্তানপন্থী দলগুলি সম্মিলিতভাবেই ওই আন্দোলন শুরু করেছিলেন। আর সেই আন্দোলনকে সেআসরি সমর্থন জানিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুখি ও আসিফ নজরুল। সরাসরি রাজপথে নেমেই ভারতীয় পণ্য বথকটের ডাক দিয়েছিলেন। শেখ হাসিনা জমানার পতনের পরে বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে পৌঁছেছে। দিল্লির বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক কথাবার্তা বলে গিয়েছেন তিন জন। এমনকি হিন্দু নিধনেও মদত জুগিয়েছেন।

মুস্তাফিজকে আইপিএলে নিষিদ্ধ করার খবর ছড়িয়ে পড়ার পরেই সমাজমাধ্যমে সরব হয়েছিলেন ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত আসিফ-রিজওয়ানা ও ফারুকি। আইপিএল সম্প্রচার বন্ধ ও ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার আওয়াজ তুলেছিলেন। তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা বুঝে গিয়েছিলেন, ‘ভারতের সঙ্গে সঙ্ঘাতের পথেই হাঁটছে তদারকি সরকার।’ শনিবার (৩ জানুয়ারি) রাতেই সরকারের কাছে বিসিবি’র তরফে বার্তা পাঠানো হয়েছিল, মুস্তাফিজকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনার আগে যেন সরকারের তরফে কোনও কঠির সিদ্ধান্ত না নেওয়া হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি তিন উপদেষ্টা। গতকাল রবিবার (৩ জানুয়ারি) তিন জনেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে দাবি করেন, ‘ভারতকে শিক্ষা দেওয়ার যে চরম সুযোগ এসেছে, তা কাজে লাগানো হোক। এতে দিল্লিকে যেমন চাপে রাখা যাবে, তেমনই ভোটের আগে ভারত বিরোধী দলগুলিকে মানসিকভাবে চাঙ্গা করা যাবে। দেশের মানুষকে বার্তা দেওয়া যাবে, আমরা ভারতকে এক নম্বর শত্রু হিসাবেই দেখি।’

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি

ত্বিশার বাইপোলার ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্বামীর দাবি খতিয়ে দেখছে সিবিআই

UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ!

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল