বেনজির ঘটনা, চলতি বছর রবিবার পেশ হবে বাজেট

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদীয় বিষয়ক মন্ত্রিসভার কমিটি ১ ফেব্রুয়ারি ২০২৬–২৭ সালের জন্য কেন্দ্রীয় বাজেট পেশের প্রস্তাব করেছে। তবে ওই তারিখটি রবিবার। এটি অনুমোদিত হলে, সাম্প্রতিক বছরগুলিতে সপ্তাহান্তে বাজেট পেশের একটি বিরল উদাহরণ হবে। কারণ কেন্দ্রীয় সরকার আর্থিক বছরের শুরু থেকেই বাজেট প্রস্তাবগুলি সময় মতো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ১ ফেব্রুয়ারি তারিখ মেনে চলবে বলে খবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই নিয়ে টানা নবম বার বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন শুরু হবে আগামী ২৮ জানুয়ারি কেন্দ্রীয় হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং–সহ শীর্ষ মন্ত্রীদের উপস্থিতিতে রাষ্ট্রপতির এই ভাষণের পর ২৯ জানুয়ারি পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা।

এদিকে প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির আমলে এই পরিবর্তন আনা হয়েছিল। যাতে আর্থিক বছরের শুরু থেকেই বাজেট প্রস্তাবগুলি দ্রুত বাস্তবায়ন করা যায়। সপ্তাহান্তে বাজেট পেশ করা সম্পূর্ণ নতুন নয়। সীতারামন শনিবার ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিলেন। তার আগে প্রয়াত অরুণ জেটলি ২৮ ফেব্রুয়ারি ২০১৫ এবং ২০১৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। যা শনিবারও পড়ে। ১৯৯৯ সালের পর এই প্রথমবার রবিবার ছুটির দিনে বাজেট পেশ করা হচ্ছে।

অন্যদিকে এই বাজেটের মাধ্যমে নির্মলা সীতারামন ইতিহাস রচনা করবেন। যিনি টানা নয়টি কেন্দ্রীয় বাজেট পেশ করে প্রথম অর্থমন্ত্রী হবেন। এই কৃতিত্বের ফলে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাবেন। যিনি দুটি পৃথক মেয়াদে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন। অন্যান্য সাম্প্রতিক অর্থমন্ত্রীদের মধ্যে পি চিদম্বরম নয়টি বাজেট পেশ করেছিলেন। যেখানে প্রণব মুখোপাধ্যায় তাঁর আমলে থাকাকালীন আটটি বাজেট পেশ করেছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ২০১৯ সালে ভারতের প্রথম পূর্ণ মহিলা অর্থমন্ত্রী নিযুক্ত হন নির্মলা সীতারামন। ২০২৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থ মন্ত্রকের দায়িত্ব পালন অব্যাহত রাখেন। তবে এবার রবিবার বাজেট অধিবেশন হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ রবিবার মূলত ছুটির দিন। ব্যবসায়ীরাও বাড়িতে থাকেন। সুতরাং বাজেট নিয়ে চর্চা করা যাবে না।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের