লরেন্স বিশ্নোই আন্তর্জাতিক গ্যাংস্টার চক্রের ৩ সদস্য পাকড়াও হাওড়া স্টেশন থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কুখ্যাত আন্তর্জাতিক গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের ৩ সদস্যকে পাকড়াও করে পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্জাবের তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে গোলাবাড়ি থানা(Golabari P.S.)। ধৃতরা হল করণ পাঠক, তরুণ দ্বীপ সিংহ এবং আকাশ দীপ সিংহ। পঞ্জাবের অপরাধ চক্রের সঙ্গে জড়িত ওই তিনজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ধৃত তিনজনের বাড়ি পঞ্জাবে। সেখানে কবাডি খেলোয়াড় রানাবালা চৌর খুনে এরা প্রত্যেকে যুক্ত। দীর্ঘদিন থেকে এই তিনজনকে পঞ্জাব পুলিশের এসটিএফ টিম খুঁজছিল। ১৫ ডিসেম্বর কবাডি খেলোয়াড় খুনের পর তিন দুষ্কৃতী গ্যাংটক হয়ে কলকাতায় গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল। এখান থেকেও তাদের পালানোর পরিকল্পনা ছিল।

রবিবার রাতে তারা হাওড়া স্টেশন(Howraha Station) থেকে ট্রেন ধরে অন্যত্র যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল সেই সময় গোলাবাড়ি থানার সঙ্গে পঞ্জাব এস টি এফ টিম যৌথভাবে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে। সূত্রের খবর অনুযায়ী হাওড়া সিটি পুলিশ রাতে স্টেশন চত্বরে সাদা পোশাকে নজরদারি জোরদার করে। যাত্রীর ভিড়ের মধ্যে নজর দারি শুরু হয়। অবশেষে তিন দুষ্কৃতী হাওড়া স্টেশনে ট্রেনে অন্যত্র পালানোর আগে ধরা পড়ে। ধৃতদের বিরুদ্ধে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ড থেকে অভিনেতা সালমান খানকে খুন করার হুমকির অভিযোগ রয়েছে।পঞ্জাব থেকে পালিয়ে আশ্রয় নেয় কলকাতার হোটেলে। সেখান থেকে কয়েকদিন কাটায় সিকিমের গ্যাংটকে। সেখান থেকে ফের কলকাতার হোটেলে আশ্রয় নেয়। হাওড়া স্টেশনে টাকা নিতে এসেই ধরা পরে তিনজন। আজ অভিযুক্তদের পেশ করা হল হাওড়া আদালতে। সেখান থেকে পঞ্জাব পুলিশ আজই ট্রানজিস্ট রিমান্ডে তিন অভিযুক্তকে নিয়ে যাবে পঞ্জাবে।

বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল এই তিন দুষ্কৃতী বছরের পর বছর এরা তোলাবাজি চোরাকারবারি এবং সুপারি কিলারের কাজ করত। লরেন্স বিশ্নোই(Lawrence Bishnoi) নিজে জেলে থাকা সত্ত্বেও সে সেখান থেকেই অপরাধ নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছিল সুদূর কানাডাতেও তাদের সদস্যরা সেখানকার বিশিষ্ট লোকজনদের খুন করার হুমকি দিয়েছে এবং গুলিও চালিয়েছে। কিছুদিন আগে কপিল শর্মা কেও খুনের হুমকি দিয়েছে এই চক্র। এমনকি বিদেশে কপিলের ক্যাফেতেও হামলা চালিয়েছে এই দুষ্কৃতী চক্র।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার