তমলুক পুরসভার চেয়ারম্যান বদল, শপথ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন বিদায়ী চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক : দীর্ঘ টানাপোড়েনের পরে তমলুক পুরসভার চেয়ারম্যান বদল। চঞ্চল খাঁড়াকে সরিয়ে নতুন চেয়ারম্যান হলেন বৈদ্যনাথ সিনহা। নতুন চেয়ারম্যান শপথ নেওয়ার আগে সভা থেকে বেরিয়ে যান চঞ্চল খাঁড়া ও তাঁর অনুগামীরা। এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি।

দীর্ঘ দিন ধরে জটিলতা ছিল। সেই আবহে নতুন পুরপ্রধান পেল তমলুক  পুরসভা। বুধবার আদালতের নির্দেশ মেনে আয়োজিত নির্বাচনে তমলুকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বৈদ্যনাথ সিনহা। কিন্তু তারপরেও পিছু ছাড়েনি বিতর্ক। নবনির্বাচিত পুরপ্রধানের শপথ গ্রহণের আগেই সভা ছেড়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাঁড়া-সহ তৃণমূলের একাংশ কাউন্সিলর।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীপেন্দ্রনারায়ণ রায় ও লীনা মাভৈ রায়। সেই সময় রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাঁড়াকে এক মাসের জন্য অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি পদ আঁকড়ে কাজ করছিলেন। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন ১০ নম্বর ওয়ার্ডের সাসপেন্ড হওয়া তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি এবং দুই বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক ও শবরী চক্রবর্তী।

আদালত জানায়, চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া সঠিক ছিল না। ১ মাসের মধ্যে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ মেনেই বুধবার দুপুর আড়াইটে নাগাদ পুরসভার মিটিং রুমে বৈঠকে বসেন কাউন্সিলররা। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়। সেখানেই দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে বৈদ্যনাথ সিনহার নাম চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব করা হয়। কাউন্সিলরদের সমর্থনে তিনি নির্বাচিত হন। পরে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া বেগমকে ভাইস চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠান চলার মধ্যেই চঞ্চল খাঁড়া ও তাঁর অনুগামী কয়েকজন সভা ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছে।

যদিও চঞ্চল খাঁড়ার দাবি, দলের কথা শুনে শপথ অনুষ্ঠানে এসেছেন। নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা হওয়ার পর বেরিয়েছেন। অন্যদিকে সকলকে নিয়ে কাজ করতে চান নবনির্বাচিত পুরপ্রধান বৈদ্যনাথ সিনহা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের