ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে। সমস্ত অসম্মানের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হবে। নেতাজির জন্মদিনে রেড রোড থেকে এইভাবেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিকে চক্রান্ত নগরী বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, ভাষার প্রতি অসম্মান করা হচ্ছে। দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইচ্ছে করে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। নেতাজির জন্মদিনটা সকলে জানে, কিন্তু মৃত্যুদিন কেউ বলতে পারে না। দেশে মনীষীদের অসম্মান করার চেষ্টা হচ্ছে।এস আই এর নিয়েও সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে হেনস্তা করা হচ্ছে। আজ নেতাজি বেঁচে থাকলে তাকেও হয়তো নোটিশ পাঠাত। নেতাজির জন্মদিন এখনো জাতীয় ছুটি হিসেবে ঘোষণা হয়নি। পদে পদে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষকে বঞ্চিত করা হচ্ছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সকালে এক্সে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘‌তিনি জানতেন দেশ মানে শুধু হিন্দু নয়, দেশ মানে শুধু মুসলিম নয়—দেশ মানে পুরুষ, মহিলা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, বাঙালি সকলে। তাঁর আজাদ হিন্দ ফৌজ ছিল ধর্মনিরপেক্ষতা এবং সৌভ্রাতৃত্বের প্রতীক যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য সংগ্রাম করেছিলেন হিন্দু–মুসলমান, শিখ–খ্রিস্টান, ধনী–দরিদ্র, পুরুষ–মহিলা—সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ। যদি আমরা নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান করতে চাই, তাহলে আমাদের সবার কর্তব্য তাঁর ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই ভারতীয়–এই আমাদের পরিচয়।’‌

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের

বাড়িতে লাগান এই ৫ গাছ, অর্থকষ্ট কাকে বলে তা ভুলে যাবেন?

আজকের রাশিফলঃ শনির সুদৃষ্টি, সরকারি চাকরি পরীক্ষার্থীরা সুখবর পেতে চলেছেন..

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল