অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-রুক্সিণী? কোন ছবিতে দেখা যাবে যুগলকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব আর রুক্মিণী মৈত্রের মধ্যে নাকি দুরত্ব বেড়েছে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরে। নেপথ্যে ছিল নাকি দেবের সঙ্গে শুভশ্রীর ছবি ‘ধূমকেতু’। এমনকি দেবের ছবি ধূমকেতুর প্রচারে দেখা যায়নি রুক্মিণীকে। তার পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন জোড়াল হয়। কারণ তাঁদের একদঙ্গে অনেকদিন কোনও ছবিতেই দেখা যায়নি। তবে সেই সব কিছুকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন দুই তারকা। গত বছর ২৫ ডিসেম্বর দেবের জন্মদিনে এক সঙ্গে দেখা গিয়েছিল তাদের। দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’-এর গুঞ্জনে নিয়ে সকলে যখন চর্চা চলছে জোর কদমে তখন শোনা যাচ্ছে দর্শকদের বিরাট চমক দিতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দেব- রুক্মিণী। 

দেব-রুক্মিণীকে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র পরে গত তিন বছর পর্দায় জুটি বাঁধতেও দেখা যায়নি। তবে শোনা যাচ্ছে, স্বাধীনতা দিবসে দেব ‘অ্যাম্বুল্যান্স দাদা’ উপহার দেবেন । সেই ছবিতেই নাকি জুটি বাঁধছেন এই তারকা জুটি। ছবির পরিচালনা করছেন বিনয় মুদগিল। সমস্ত কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে নতুন ছবির শুটিং। বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের ভূমিকায় দেখা যাবে দেবকে। গত জন্মদিনেই এই ছবির কথা ঘোষণা করেছেন অভিনেতা। এই সিনেমা হবে তাঁর ৫০তম ছবি। দেবেকে নতুন ভূমিকায় দেখার জন্য উদগ্রীব হয়ে আসছেন দর্শকরা। 

আরও পড়ুন: লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

এই ছবিতে তুলে ধরা হবে করিমুল হকের জিবনী, তাঁর অ্যাম্বুল্যান্স দাদা হয়ে  ওঠার গল্প।  সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পারায় তিনি তাঁর মাকে হারায়। তার পর থেকেই কেউ যাতে না আর তাঁর প্রিয়জনকে না হারায় সেই কারণে উত্তরবঙ্গের এই যুবক নিজের বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থদের বিনাখরচায় হাসপাতালে পৌঁছে দেন। সাধারণ মানুষকে তাঁর এই সেবার জন্য  কেন্দ্র  ‘পদ্ম’ সম্মানে সম্মানিত করেছে। তাঁরই জীবনী দেব ফুটিয়ে তুলবেন পর্দায়। 

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা