বাবা ছিলেন হাসিনার দলের নেতা, ইউনূসের প্রতিহিংসার শিকার হয়ে জেল খাটছে স্কুল পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানপ্রেমী রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রতিহিংসার শিকার দশম শ্রেণির এক পড়ুয়া। মৃত বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের নেতা হওয়ার অপরাধে ছেলে মোহাম্মদ জিদানকে গত আট মাস ধরে জেলে পচতে হচ্ছে। ওই ঘটনায় ফের একবার ইউনূসের তালিবানি শাসন প্রশ্নের মুখে পড়েছে। কেন কোনও অপরাধ না করেও ওই কিশোরকে জেলের ঘানি টানতে হচ্ছে তা জানতে চাওয়া হলে তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর জবাব- ২৪ সালের ৫ অগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়া চরম অপরাধ বলে গণ্য হচ্ছে। সেই কারণেই ওই কিশোরকে আটকে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘নোয়াখালীর বেগমগঞ্জের মোহাম্মদ উল্লাহ মানিক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নোয়াখালী জেলার ছাত্রলীগ সভাপতি ছিলেন। পরে বেগমগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভীষণ স্নেহ করতেন মানিককে। ভালবেসে ‘কালা মানিক’ নামে ডাকতেন। পাঁচ বছর আগে মারা যান মানিক। তিনি মারা গেলেও তাঁর পরিবার এলাকায় কট্টর আওয়ামী লীগ সমর্থক হিসাবেই পরিচিত।’

গত বছরের মে মাসে মানিকের স্কুল পড়ুয়া ছেলে জিদানকে প্রথমে আটক করে বেগমগঞ্জ থানার পুলিশ। দশম শ্রেণির পড়ুয়ার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে পুলিশ গত আট মাস ধরে জেলে আটকে রেখেছে। কোনও মামলায় জামিন পেলে সঙ্গে সঙ্গে অন্য মামলায় গ্রেফতার করে আটকে রাখা হচ্ছে। মানবাধিকারকর্মীদের মতে, কোনও শিশুকে বিনা কারণে গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে রাখা আন্তর্জাতিক মানবাধিকার আইন  এবং দেশের প্রচলিত আইন-উভয়েরই পরিপন্থী। বাংলাদেশের শিশু আইন অনুযায়ী, শিশুদের ক্ষেত্রে গ্রেফতার ও বিচার প্রক্রিয়ায় বিশেষ সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। কিশোর জিদানের ক্ষেত্রে তা মানা হয়নি।আইনজীবীরা বলছেন, ‘বাবা আওয়ামী লীগ করতেন, এমন অপরাধে কাউকে নির্দিষ্ট ও প্রমাণযোগ্য অভিযোগ ছাড়া আটকে রাখা অন্যায়।’ তবে ইউনূস জমানায় বেআইনি কাজই আইন হিসাবে বৈধতা পেয়েছে।

ডেবরায় সরকারি ত্রাণ মজুদ রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১