চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাধ্যমিক পরীক্ষার মধ্যেই বিয়ের প্রস্তুতি পরিবারের, কী করল প্রশাসন?

নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। স্কুলছুট রুখতে পশ্চিমবঙ্গ সরকার ছাত্রীদের জন্য ঘোষণা করেছে একাধিক প্রকল্প।  ছাত্রীদের কম বয়সে  বিয়ে রুখে তাঁদের শিক্ষিত করাই  সরকারের একমাত্র লক্ষ্য। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে এক নাবালিকা ছাত্রীর বিয়ের খবর কানে এসেছিল প্রশাসনের। সেই খবর মিললেই রানাঘাট জুড়ে শোরগোল পরে গিয়েছিল। তারপর প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত বিয়ের যাবতীয় প্রস্তুতি বন্ধ করা হয়। স্কুল কর্তৃপক্ষ, ব্লক প্রশাসন ও পুলিশের  উদ্যোগে রবিবার দুপুরে রানাঘাট-২ ব্লকের নোকারি পঞ্চায়েত এলাকার একটি পরিবারের বাড়িতে চলা বিয়ের প্রস্তুতি থামানো হয়। 

 প্রশাসন সূত্রে খবর, যার বিয়ের প্রস্তুতি চলছিল সে  স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং চলতি বছরে তাঁর  মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। রানাঘাট শহরের এক স্কুলে মাধ্যমিল পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে হয়েছে । রবিবার দুপুরে স্থানীয় খবর মেলে পরীক্ষা বসতে দেওয়ার বদলে ওই কিশোরীর পরিবার তাঁকে গোপনে বিয়ের পিড়িতে বসাতে চলেছে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় জনপ্রতিনিধিতা বিষয়টি   স্কুল কর্তৃপক্ষকে জানায়। তারপরেই স্কুলের প্রধান শিক্ষক সময় নষ্ট না করে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। নাবালিকার বিয়ে হচ্ছে এই খবর পেয়ে ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির সদস্যদের বোঝান ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। সমস্ত কিছু পরিবারকে বুঝিয়ে বিয়ের যাবতীয় প্রস্তুতি স্থগিত করা হয়। 

আরও পড়ুন: মাধ্যমিকের প্রশ্নপত্র বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে, জখম ২ পুলিশকর্মী

আজ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। এবার পরীক্ষা দেবে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ  নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ