রাজ্য বাজেট ২০২৬: সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনধি: সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। বাজেটে  তাদের ১০০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। লক্ষ্মীবারে বাজেট পেশ করে বিরাট এই ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের বাজেটে বাংলার মানুষ মানুষের জন্য কিছু না থাকলেও রাজ্য সরকার দুহাত ভরে দিয়েছেন বাংলার মানুষদের। 

 এদিন বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী  চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বর্তমানে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজারের বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশকর্মী পুলিশ প্রশাসনকে সাহায্য করে। তাঁদের ভাতা বৃদ্ধি করা হল।  এই সকল কাজের প্রশংসা করে  চন্দ্রিমা বলেছেন, “তাদের কাজের স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে এই সকল কর্মীদের মাসিক পারিশ্রমিক আগামী এপ্রিল ২০২৬ থেকে ১০০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি। বর্তমানে কর্মরত অবস্থায় মৃত্যুতে এই কর্মীদের নিকট পরিবার ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য পান। এঁদের ক্ষেত্রেও এই সাহায্যের পরিমাণ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এর জন্য আগামী অর্থবর্ষে আমি ১৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাব রাখছি।” 

তবে শুধু সিভিক বাঁ ভিলেজ পুলিশ নয় আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের জন্য ভাতা বৃদ্ধি করা হয়েছে। আশা কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে অর্থমন্ত্রী বলেছেন,  “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এপ্রিল ২০২৬ থেকে ‘আশা’ (ASHA) কর্মীদের মাসিক সাম্মানিক ১,০০০ টাকা বৃদ্ধি করা হল। আমি আরও ঘোষণা করছি যে সরকারের অধীনে অন্য মহিলা কর্মীরা যেমন পেয়ে থাকেন, এখন থেকে আশা প্রেমীদের জন্যও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। এছাড়া, কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে তাঁদের নিকট পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এজন্য আমি আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করছি।” আই সি ডি এস কর্মীদের ভাতার বৃদ্ধির কথা জানিয়ে বলেছেন, “আই সি ডি এস (ICDS) কর্মীরা এই রাজ্যে গুরুত্বপূর্ণ প্রাথমিক শৈশবকালীন যত্ন, শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক সাম্মানিক এপ্রিল ২০২৬ থেকে আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হল। কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে, আই সি ডি এস কর্মীদের নিকট পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব রাখছি।” 

আরও পড়ুন: রাজ্য বাজেট ২০২৬: স্বাস্থ্যসাথীর আওতায় এলেন জোমাটো-সুইগি সহ ডেলিভারি বয়রা

বিধানসভা ভোটার আগে মহিলাদের মন জয় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছেন  তেমনই স্বাস্থ্য সাথীর আওতায় আনলেন জম্যাটো-সুইগি সহ ডেলিভারি বয়দের  বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন, “আমাদের সরকার অনলাইনে কেনা জিনিসের সরবরাহকে কেন্দ্র করে দ্রুত গড়ে ওঠা নতুন ‘গিগ-অর্থনীতি-র’ গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতন। আমাদের রাজ্যে এই অর্থনীতির সঙ্গে এক বিশালসংখ্যক কর্মী যুক্ত। এই সমস্ত গিগ-কর্মীদের সামাজিক দুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সকল গিগ-কর্মীদের সরকারের গলু সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় (যেমন স্বাস্থ্যসাথী) আনা হবে।

লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই ঘোষণা করে চন্দ্রিমা বলেছেন, “আপনারা অবগত আছেন যে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর চিন্তাপ্রসূত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটি বাংলার মা-বোনেদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যে, রাজ্যের দু-কোটি একুশ লক্ষ মা-বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবেদনের ভিত্তিতে আরও ২০ লক্ষ ৬২ হাজার মা-বোনকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখন রাজ্যের প্রায় ২ কোটি ৪২ লক্ষ মা-বোনেদের হাত আরও একটু শক্ত করতে, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এই প্রকল্পের অন্তর্ভুক্ত সকলের জন্য, মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আরও ৫০০ টাকা বাড়ানো হল। এইজন্য আমি ২০২৬-২৭ অর্থবর্ষে অতিরিক্ত ১৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।” 

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর