রাজ্যজুড়ে যুবসাথী সহ একাধিক প্রকল্পে আবেদন শুরু, ২৯৪ বিধানসভায় বসছে ক্যাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি:ভোটের আগে স্বনির্ভর বাংলা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন জমার কাজ। এদিন রাজ্যের ২৯৪টি বিধানসভায় ক্যাম্প করে আবেদন জমা নেওয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন জমা করার কাজ।  যুবসাথীর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার, খেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হচ্ছে।

প্রতিটি বিধানসভাতে ক্যাম্প খুলে চলছে যুবসাথী আবেদন জমা। উপভোক্তারা প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয়েছেন ক্যাম্পে। লাইনে দাঁড়িয়ে থেকে চলছে আবেদন জমার কাজ।  যুবসাথী প্রকল্পের জন্য আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কসিট, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার স্বাক্ষরিত ফটোকপি জমা দিতে হচ্ছে।

সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন প্রতিটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে।আগেই এই বিষয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরাও এই ক্যাম্পে আবেদন জমা দিতে পারবেন। বর্তমানে রাজ্যে প্রায় ২.৪২ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন। নতুন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আরও বহু মহিলা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বাজেট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রেণির মহিলারা এখন মাসে ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা পাবেন।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর