জেলাশাসকদের পাঠানো তালিকায় ‘সুপার চেকিং’, কড়া সিদ্ধান্ত কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR-র কাজ শুরু হওয়ার পর থেকে একাধিক গাফিলতি, ভুলের তথ্য সামনে এসেছে। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কড়া ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায় যাতে কোনও অবৈধ ভোটার না থাকে, পাশাপাশি কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেদিকেও কড়া নজরদারি রয়েছে।আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তাই তার আগে জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিয়েছে কমিশন। বিধানসভা অনুযায়ী তালিকায় একাধিকস্তরে স্ক্রুটিনি চালানো হবে।

জানা গিয়েছে, কমিশনের দেওয়া নির্দেশ মতো কাজ করবে জেলাশাসকরা। তাঁরা নিজেদের অধিনস্থ বিধানসভার তালিকা স্ক্রুটিনি করবে।বিভিন্নভাবে স্ক্রুটিনি করবে তাঁরা। স্ক্রটিনি করার পরে তালিকা চূড়ান্ত হবে বিধানসভা অনুযায়ী। সেই তালিকা তৈরি হওয়ার পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠিয়ে দেওয়া হবে। দফতরে সেই তালিকা পৌঁছনোর পর ‘সুপার চেকিং’ ও বিস্তারিত স্ক্রুটিনি—দু’ধরনের যাচাই প্রক্রিয়া চালানো হবে।

কিছু ভুল বা অসঙ্গতি ধরা পড়লে সেটা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে তালিকা ফেরত পাঠানো হবে সংশোধনের জন্য। নির্ভুল ও সংশোধিত তালিকা প্রাপ্তির পরই তা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। তারপরেই ঠিক হবে চূড়ান্ত তালিকা। এসআইআর শুরু সময় থেকেই কমিশন জানিয়ে আসছে, একটাও অবৈধ ভোটারকে তালিকায় রাখা যাবে না। সেইমতো প্রথম থেকেই কড়া পদ্ধতিতে চলছে কাজ। প্রয়োজনে একাধিকবার স্ক্রুটিনি করে তালিকা চূড়ান্ত করতে চাইছে কমিশন। কোনও রকম ঝুঁকি রাখতা নারাজ কমিশন। 

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’