এই মুহূর্তে

‘বিখ্যাত ক্রিকেটার মেসেজ পাঠিয়ে হ্যাংআউট করতে চেয়েছিলেন’, বিস্ফোরক পুনম পাণ্ডে

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন নীল ছবির নায়িকা তথা অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডে প্রায়শই কোনও না কোনও বিতর্কের জন্য শিরোনামে থাকেন। কখনও তিনি খোলামেলা পোশাকের জন্যে চর্চায় থাকেন, আবার কখনও প্রেম জীবনের জন্যে আলোচনায় থাকেন। কখনও আবার নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে সকলকে চমকে দেন। তবে এবার একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিপদে পড়লেন পুনম। এই কারণেই আবার খবরের শিরোনাম হলেন তিনি। হ্যাঁ, সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার এবং অভিনেতাদের সম্পর্কে একটি চমকপ্রদ মন্তব্য করেছেন পুনম। সেখানে তিনি বলেছেন, একজন জনপ্রিয় ক্রিকেটার তাঁকে প্রায়শই মেসেজ করে দেখা করতে বলতেন। হ্যাংআউট করতে চাইতেন।

সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘আপনি তো ফোনে প্রচুর ম্যাসেজ পান, হয়তো ব্লু টিকযুক্ত অর্থাৎ জনপ্রিয় ব্যক্তিত্বদের থেকে আপনি ম্যাসেজ পান?’ উত্তরে, পুনম হ্যাঁ বলেন। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁরা কারা, আপনি কী নাম বলতে পারবেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘না, আমি কোনও নাম প্রকাশ করতে পারব না। তবে অনেক খেলোয়াড় এবং তারকা আছেন যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করেছেন। একজন বিখ্যাত ক্রিকেটার তো ম্যাসেজে আমার সৌন্দর্যের প্রশংসা করেছিলেন। এমনকী তিনি আমাকে নিয়মিত ম্যাসেজ করে বিরক্ত করতেন। বাধ্য হয়ে আমি তাঁকে ব্লক দিয়েছিলাম।’ এরপর সাংবাদিক পুনম পাণ্ডেকে জিজ্ঞাসা করেন যে, যেসব ক্রিকেটার আপনাকে মেসেজ করেছিল, তাঁরা কি আপনাকে নিয়ে সিরিয়াস ছিল, নাকি শুধু সময় নষ্ট করেছে? তখন অভিনেত্রী বলেন, ‘আমি যে ধরণের মেসেজ পাই, তাতে মনে হয় না যে তাঁরা খুব একটা সিরিয়াস। সত্যি বলতে, তাঁরা আমার সঙ্গে কেবল সময় কাটাতে চেয়েছিল বলেই আমার মনে হয়। তাঁরা নিজেদেরকে কী মনে করে! আমি নিশ্চিত যে আমার মতো অন্যান্য মেয়েরাও মেসেজ পাচ্ছে।’

প্রাক্তন নীল ছবির নায়িকা র এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং এই কারণে তিনি প্রচুর ট্রোলড হচ্ছেন। কেউ কেউ বলছেন, সবই স্ক্রিপ্টেড। দর্শকদের মনোযোগ আকর্ষণের জন্য ভুলভাল কথা বলছেন পুনম। দিন কয়েক আগে খোলামেলা পোশাক পরে আলোচনায় আসা বাঙালি অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, সূর্যকুমার যাদব তাঁকে নিয়মিত মেসেজ করতেন। এই বক্তব্যের পর তিনিও আলোচনার এসেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। তবে খুশির পথ অনুসরণ করে পুনমও জনপ্রিয় হতে চাইছেন?

Published by:

Share Link:

More Releted News:

কেকে’হার’, চেন্নাইয়ের কাছেও হারলেন রাহানেরা

কলকাতাকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস

‘করোনার টিকাই বাবাকে মেরে ফেলেছে’, বিস্ফোরক দাবি শেন ওয়ার্ন পুত্রের  

কোমরের চোটে শেষ হচ্ছিল কেরিয়ার, কে নতুন জীবন দিলেন প্রফুলের?

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ